লিটনের শূন্যতা পূরণে সকালে শ্রীলঙ্কা যাচ্ছেন সোহান

  লিটন দাসের চোটে তৈরি হওয়া শূন্যতা মেটাতে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে শ্রীলঙ্কা যাচ্ছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। ফ্র্যাঞ্চাইজি দল গাল গ্যাল্যান্টসের হয়ে অংশ নিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটের ফ্লাইটে দেশ ছাড়বেন তিনি। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে পায়ের পেশিতে চোট পান লিটন দাস। সেই চোটের কারণেই এলপিএল থেকে ছিটকে পড়েন এই ওপেনার। এরপরই তার বদলি হিসেবে গাল গ্যাল্যান্টস সোহানকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিসিবি থেকেও এরই মধ্যে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র পেয়েছেন তিনি। আরও পড়ুন ‘জাতীয় দলে চান্স না পেলে ক্রিকেট খেলে লাভ কী’, সোহানের আক্ষেপ সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সফর শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন সোহান। সফরে তিনি তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডে সিরিজের তিন ইনিংসে তার রান ছিল যথাক্রমে ৬, ৩১ ও ৩৮। আর দুটি টি-টোয়েন্টিতে তিনি করেছেন ৩ ও ৪ রান। গাল গ্যাল্যান্টসে জাতীয় দলের সতীর্থ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে পাশে পাচ্ছেন সোহান। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির হয়ে ভালো পারফর্ম করতে

লিটনের শূন্যতা পূরণে সকালে শ্রীলঙ্কা যাচ্ছেন সোহান

 

লিটন দাসের চোটে তৈরি হওয়া শূন্যতা মেটাতে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে শ্রীলঙ্কা যাচ্ছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। ফ্র্যাঞ্চাইজি দল গাল গ্যাল্যান্টসের হয়ে অংশ নিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটের ফ্লাইটে দেশ ছাড়বেন তিনি।

গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে পায়ের পেশিতে চোট পান লিটন দাস। সেই চোটের কারণেই এলপিএল থেকে ছিটকে পড়েন এই ওপেনার। এরপরই তার বদলি হিসেবে গাল গ্যাল্যান্টস সোহানকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিসিবি থেকেও এরই মধ্যে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র পেয়েছেন তিনি।

সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সফর শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন সোহান। সফরে তিনি তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডে সিরিজের তিন ইনিংসে তার রান ছিল যথাক্রমে ৬, ৩১ ও ৩৮। আর দুটি টি-টোয়েন্টিতে তিনি করেছেন ৩ ও ৪ রান।

গাল গ্যাল্যান্টসে জাতীয় দলের সতীর্থ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে পাশে পাচ্ছেন সোহান। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির হয়ে ভালো পারফর্ম করতে মুখিয়ে আছেন এই উইকেটকিপার-ব্যাটার।

এসকেডি/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow