লিন্ডসে গ্রাহামের অসমাপ্ত সিনেট মেয়াদে নিয়োগ পেলেন তার বোন

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের অসমাপ্ত সিনেট মেয়াদ পূরণের জন্য তার বোন ডারলাইন গ্রাহাম নরডোনকে নিয়োগ দিয়েছেন। খবর এনবিসি নিউজের।  সোমবার এক সংবাদ সম্মেলনে গভর্নর ম্যাকমাস্টার বলেন, আইন অনুযায়ী আজ আমার দায়িত্ব এবং সম্মানের বিষয় হলো এমন একজনকে নিয়োগ দেওয়া, যিনি এই অসাধারণ ও অপ্রতিস্থাপনীয় মানুষের বাকি মেয়াদ পূরণ করবেন।  তিনি আরও বলেন, লিন্ডসে সারাজীবন তার ছোট বোনের পাশে ছিলেন। এখন তার ছোট বোনই তার অসমাপ্ত কাজ শেষ করবেন। নিয়োগ পাওয়ার পর ডারলাইন গ্রাহাম নরডোন গভর্নরকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি আমার জন্য অনেক বড় সম্মানের। লিন্ডসে সবসময় আমার পাশে ছিলেন, এখন আমি তার জন্য দায়িত্ব পালন করব। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে তিনি শপথ নেবেন। শপথ নেওয়ার পর তিনি সাউথ ক্যারোলাইনার ইতিহাসে প্রথম নারী মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এর কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে গভর্নর ম্যাকমাস্টারকে ডারলাইন গ্রাহাম নরডোনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়ার সুপারিশ করেন। তিনি এটিকে ল

লিন্ডসে গ্রাহামের অসমাপ্ত সিনেট মেয়াদে নিয়োগ পেলেন তার বোন

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের অসমাপ্ত সিনেট মেয়াদ পূরণের জন্য তার বোন ডারলাইন গ্রাহাম নরডোনকে নিয়োগ দিয়েছেন। খবর এনবিসি নিউজের। 

সোমবার এক সংবাদ সম্মেলনে গভর্নর ম্যাকমাস্টার বলেন, আইন অনুযায়ী আজ আমার দায়িত্ব এবং সম্মানের বিষয় হলো এমন একজনকে নিয়োগ দেওয়া, যিনি এই অসাধারণ ও অপ্রতিস্থাপনীয় মানুষের বাকি মেয়াদ পূরণ করবেন। 

তিনি আরও বলেন, লিন্ডসে সারাজীবন তার ছোট বোনের পাশে ছিলেন। এখন তার ছোট বোনই তার অসমাপ্ত কাজ শেষ করবেন।

নিয়োগ পাওয়ার পর ডারলাইন গ্রাহাম নরডোন গভর্নরকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি আমার জন্য অনেক বড় সম্মানের। লিন্ডসে সবসময় আমার পাশে ছিলেন, এখন আমি তার জন্য দায়িত্ব পালন করব।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে তিনি শপথ নেবেন। শপথ নেওয়ার পর তিনি সাউথ ক্যারোলাইনার ইতিহাসে প্রথম নারী মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এর কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে গভর্নর ম্যাকমাস্টারকে ডারলাইন গ্রাহাম নরডোনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়ার সুপারিশ করেন। তিনি এটিকে লিন্ডসে গ্রাহামের প্রতি একটি চমৎকার শ্রদ্ধাঞ্জলি বলে উল্লেখ করেন।

ডারলাইন গ্রাহাম নরডোন তার ভাইয়ের ছয় বছরের সিনেট মেয়াদের অবশিষ্ট অংশ সম্পন্ন করবেন, যা আগামী ৩ জানুয়ারি শেষ হবে। গত শনিবার ৭১ বছর বয়সে লিন্ডসে গ্রাহাম মারা যান। তার কার্যালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, ধমনিতে চর্বি জমে মহাধমনি ফেটে যাওয়াই তার মৃত্যুর কারণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow