শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈরী আবহাওয়াতেও উৎসবের আমেজ

শনিবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর। একদিনের সফরে নদী পুনঃখনন উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সরব রয়েছেন নেতাকর্মীরা। দলীয় প্রধানের আগমনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কয়েকদিন থেকে সিলেট শহরে অনবরত মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে উৎসবের আমেজে কিছুটা প্রভাব পড়েছে। সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার (২ মে) সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-১ উজ্জ্বল হোসেনের সই করা সফরসূচি অনুসারে, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সাড়ে ১০টায় হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় নগরের সুরমা নদীর তীরে চাঁদনীঘাটে সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে যোগ দেবেন। দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগ

শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈরী আবহাওয়াতেও উৎসবের আমেজ
শনিবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর। একদিনের সফরে নদী পুনঃখনন উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সরব রয়েছেন নেতাকর্মীরা। দলীয় প্রধানের আগমনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কয়েকদিন থেকে সিলেট শহরে অনবরত মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে উৎসবের আমেজে কিছুটা প্রভাব পড়েছে। সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার (২ মে) সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-১ উজ্জ্বল হোসেনের সই করা সফরসূচি অনুসারে, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সাড়ে ১০টায় হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় নগরের সুরমা নদীর তীরে চাঁদনীঘাটে সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে যোগ দেবেন। দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী পুনঃখননের উদ্বোধন করবেন। এরপর বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন। দিনের সফর শেষে সন্ধ্যা ৭টায় বিমানে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে পিছিয়ে পড়া সিলেটের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow