শরিফুলের বোলিং দেখেই বাংলাদেশকে কুপোকাত করে নিউজিল্যান্ড!
সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণভাবে উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছিল নিউজিল্যান্ড। এতে করে স্বাগতিক বাংলাদেশ তাদের বিপক্ষে ২৪৭ রান তাড়া করতে গিয়ে হেরেছে ২৫ রানে। আগামীকাল সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এর আগে আজ সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথ জানালেন শরিফুলের বোলিং দেখেই তারা নিজেদের বোলিংয়ের পরিকল্পনা সাজিয়েছিলেন প্রথম ম্যাচে। গত শুক্রবার প্রথম ম্যাচে ২৪৭ রান তাড়ায় ২১ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর সাইফ হাসান ও লিটন কুমার দাসের ৯৩ রানের জুটিতে ম্যাচে ফেরে টাইগাররা। ১৮ রানের ব্যবধানে দু’জনই ফিরলে আর ম্যাচে নিয়ন্ত্রন ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। আগের ম্যাচে উইকেটের সঙ্গে আপনারা দারুণভাবে মানিয়ে নেওয়ার কারণ আজ ব্যাখা করেছেন স্মিথ। তিনি বলেন, ‘এটা মূলত প্রথম ইনিংসে ব্যাটারদের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করেছে। উইকেটের আচরণ সম্পর্কে তারা আমাদের বারবার জানাচ্ছিল। সাইড থেকেও আমরা কিছুটা বুঝতে পারছিলাম। শরিফুলের প্রথম বলটা নিচু হয়ে নিক কেলিকে প্রায় বোল্ড করে দিচ্ছিল। তখনই বোঝা যাচ্ছিল কোন লেংথে বল করল
সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণভাবে উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছিল নিউজিল্যান্ড। এতে করে স্বাগতিক বাংলাদেশ তাদের বিপক্ষে ২৪৭ রান তাড়া করতে গিয়ে হেরেছে ২৫ রানে। আগামীকাল সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এর আগে আজ সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথ জানালেন শরিফুলের বোলিং দেখেই তারা নিজেদের বোলিংয়ের পরিকল্পনা সাজিয়েছিলেন প্রথম ম্যাচে।
গত শুক্রবার প্রথম ম্যাচে ২৪৭ রান তাড়ায় ২১ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর সাইফ হাসান ও লিটন কুমার দাসের ৯৩ রানের জুটিতে ম্যাচে ফেরে টাইগাররা। ১৮ রানের ব্যবধানে দু’জনই ফিরলে আর ম্যাচে নিয়ন্ত্রন ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।
আগের ম্যাচে উইকেটের সঙ্গে আপনারা দারুণভাবে মানিয়ে নেওয়ার কারণ আজ ব্যাখা করেছেন স্মিথ। তিনি বলেন, ‘এটা মূলত প্রথম ইনিংসে ব্যাটারদের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করেছে। উইকেটের আচরণ সম্পর্কে তারা আমাদের বারবার জানাচ্ছিল। সাইড থেকেও আমরা কিছুটা বুঝতে পারছিলাম। শরিফুলের প্রথম বলটা নিচু হয়ে নিক কেলিকে প্রায় বোল্ড করে দিচ্ছিল। তখনই বোঝা যাচ্ছিল কোন লেংথে বল করলে কাজ দেবে। শরিফুল যেসব লেংথে বল করছিল, আমরাও সেই জায়গাগুলো টার্গেট করেছিলাম। যতটা সম্ভব স্টাম্পে বল রাখা এবং একই লেংথ ধরে রাখার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘উইকেটে কিছুটা অসম বাউন্সও ছিল। পরে টিকনার যখন কিছু স্লো বল করেছিল, সেগুলো উইকেটে এসে একটু থেমে যাচ্ছিল। তাই ব্যাটারদের তথ্য দ্রুত বোলারদের কাছে পৌঁছে দেওয়া এবং সেই পরিকল্পনা ধরে রাখাই আমাদের সাফল্যের চাবিকাঠি ছিল।’
আগামীকালও একই ধরণের উইকেট আশা করছেন স্মিথ, ‘মনে হচ্ছে তারা দ্বিতীয় একটা উইকেট প্রস্তুত রেখেছে। আমার মনে হয় আগের ম্যাচে যেটার মুখোমুখি হয়েছিলাম, এটা অনেকটা তেমনই হতে পারে। তবে নিশ্চিতভাবে বলার আগে আজ কাছ থেকে দেখে নিতে হবে। বাইরে থেকে দেখে মনে হয়েছে আবারও ভালো ঘাস আছে, তাই মোটামুটি একই ধরনের কিছুই আশা করছি।’
এসকেডি/আইএইচএস/
What's Your Reaction?