শরীয়তপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ছয়গাঁ ইউনিয়নের দক্ষিণ পাপরাইল এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এদের মধ্যে একজনের দাম রিদম (৭) ও অপরজনের নাম রিফাত (৮)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ পাপরাইল এলাকার বাবা নৈয়াব ফকিরের বাড়িতে রিফাতকে নিয়ে বেড়াতে আসেন মেয়ে সীমা। দুপুরে রিদম ও রিফাত দুই মামাতো-ফুফাতো ভাই বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলছিলো। ধারণা করা হচ্ছে খেলার একপর্যায়ে বলটি পুকুরের পড়ে গেলে সেটি তুলতে পুকুরে নামে তারা। এতে পানিতে ডুবে যায় তারা। একপর্যায়ে বাড়ির অন্য সদস্যরা দুই ভাইকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ২ ভাইকে ভাসতে দেখে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিধান মজুমদার অনি/এনএইচআর/জেআইএম

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ছয়গাঁ ইউনিয়নের দক্ষিণ পাপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এদের মধ্যে একজনের দাম রিদম (৭) ও অপরজনের নাম রিফাত (৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ পাপরাইল এলাকার বাবা নৈয়াব ফকিরের বাড়িতে রিফাতকে নিয়ে বেড়াতে আসেন মেয়ে সীমা। দুপুরে রিদম ও রিফাত দুই মামাতো-ফুফাতো ভাই বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলছিলো। ধারণা করা হচ্ছে খেলার একপর্যায়ে বলটি পুকুরের পড়ে গেলে সেটি তুলতে পুকুরে নামে তারা। এতে পানিতে ডুবে যায় তারা। একপর্যায়ে বাড়ির অন্য সদস্যরা দুই ভাইকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ২ ভাইকে ভাসতে দেখে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিধান মজুমদার অনি/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow