শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেছেন দেশের নাট্য, সংস্কৃতি ও শিল্পাঙ্গনের বিশিষ্টজনরা। সকাল থেকেই সেখানে একে একে উপস্থিত হয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তার সহকর্মী, গুণগ্রাহী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণ থেকে মুস্তাফা মনোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এরপর তার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদন।  শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, ত্রপা মজুমদার, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দীন স্টালিন, শিল্পী মনিরুল ইসলাম, চিত্রশিল্পী মনিরুজ্জামান, শারমিন এস মুরশীদ, কেরামত মাওলা, কাজী তামান্না এবং গোলাম রাব্বানী। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এর মধ্যে ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, গোলাম মোস্তফা এক

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেছেন দেশের নাট্য, সংস্কৃতি ও শিল্পাঙ্গনের বিশিষ্টজনরা। সকাল থেকেই সেখানে একে একে উপস্থিত হয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তার সহকর্মী, গুণগ্রাহী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণ থেকে মুস্তাফা মনোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এরপর তার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদন। 

শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, ত্রপা মজুমদার, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দীন স্টালিন, শিল্পী মনিরুল ইসলাম, চিত্রশিল্পী মনিরুজ্জামান, শারমিন এস মুরশীদ, কেরামত মাওলা, কাজী তামান্না এবং গোলাম রাব্বানী।

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এর মধ্যে ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, গোলাম মোস্তফা একাডেমি, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট, কর্মজীবী নারী, গণতান্ত্রিক বাম ঐক্য ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। নাট্য ও গণমাধ্যম সংগঠনগুলোর মধ্যে প্রাচ্যনাট, বটতলা, দূরন্ত স্টেশন এবং বঙ্গরঙ্গ নাট্যদলও এই গুণী শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে।

এর আগে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুস্তাফা মনোয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শেষবারের মতো নেওয়া হবে তার মরদেহ। সবশেষে বিকেলে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow