শাটল ট্রেন সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল সংস্কার আন্দোলন ২০২৬’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীদের ‘শাটলের নিরাপত্তা, দিতে হবে দিতে হবে’, ‘ছাত্র মরে গরমে, ভিসি থাকে আরামে’, ‘ঘামে ঘামে জীবন শেষ, ভিসি আছে এসিতে বেশ’, ‘এই মুহূর্তে দরকার, শাটলের সংস্কার’, ‘আর কত কাল ভাঙা ট্রেন, যুক্ত করো নতুন ট্রেন’, ‘পাথল মারে শাটলে, প্রশাসন কি করে’, ‘আমার ভাইয়ের নিরাপত্তা, দিতে হবে দিতে হবে’ স্লোগান দিতে শোনা যায়। অবস্থান কর্মসূচিতে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, শিক্ষার্থীদের একমাত্র যাতায়াত বাহন হচ্ছে শাটল ট্রেন। এটি নানা সমস্যায় জর্জরিত। পুরনো কম গতিসম্পন্ন ইঞ্জিন থাকার কারণে শাটলে আসতে শিক্ষার্থীদের দেরি হয়। এছাড়া শিডিউল বিপর্যয়ের সমস্যা রয়েছে। শাটল চলাচলের জন্য ডাবল লেনের ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, শাটলের সার্বিক সমস্যা সমাধানের জন্য ‘শাটল সংস্কার আন্দোলন শুরু হয়েছে। শিক্ষার্থীদের উচিত এ আন্দোলনে

শাটল ট্রেন সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল সংস্কার আন্দোলন ২০২৬’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘শাটলের নিরাপত্তা, দিতে হবে দিতে হবে’, ‘ছাত্র মরে গরমে, ভিসি থাকে আরামে’, ‘ঘামে ঘামে জীবন শেষ, ভিসি আছে এসিতে বেশ’, ‘এই মুহূর্তে দরকার, শাটলের সংস্কার’, ‘আর কত কাল ভাঙা ট্রেন, যুক্ত করো নতুন ট্রেন’, ‘পাথল মারে শাটলে, প্রশাসন কি করে’, ‘আমার ভাইয়ের নিরাপত্তা, দিতে হবে দিতে হবে’ স্লোগান দিতে শোনা যায়।

অবস্থান কর্মসূচিতে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, শিক্ষার্থীদের একমাত্র যাতায়াত বাহন হচ্ছে শাটল ট্রেন। এটি নানা সমস্যায় জর্জরিত। পুরনো কম গতিসম্পন্ন ইঞ্জিন থাকার কারণে শাটলে আসতে শিক্ষার্থীদের দেরি হয়। এছাড়া শিডিউল বিপর্যয়ের সমস্যা রয়েছে। শাটল চলাচলের জন্য ডাবল লেনের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, শাটলের সার্বিক সমস্যা সমাধানের জন্য ‘শাটল সংস্কার আন্দোলন শুরু হয়েছে। শিক্ষার্থীদের উচিত এ আন্দোলনে অংশ নিয়ে তাদের অধিকার আদায় করা। আমরা প্রশাসনকে দাবি জানিয়েছি। আগামী রোববারের মধ্যে প্রশাসন পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

অবস্থান কর্মসূচিতে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ এবং চাকসুর সদস্য ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মোস্তাফিজুর রহমান/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow