শাবিপ্রবির উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আরিফুল হক চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে সুস্থ থাকে, সুন্দর ও নিরাপদ পরিবেশ পায় এবং তাদের আবাসন ও খাবারের গুণগত মান যেন বজায় থাকে সেটি নিশ্চিত করা জরুরি। এই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো ধরনের সহায়তার প্রয়োজন হয়, আমাদের অবস্থান থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। শাবিপ্রবির সামগ্রিক উন্নয়নের ব্যাপারে বর্তমান সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, নবীন শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনে দেশের সেরা শিক্ষাবিদ, চিকিৎসক এবং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে। আজকে যারা কঠোর পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় শাবিপ্রবিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন, আমি মনে করি তারা ভাগ্যবান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

শাবিপ্রবির উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে সুস্থ থাকে, সুন্দর ও নিরাপদ পরিবেশ পায় এবং তাদের আবাসন ও খাবারের গুণগত মান যেন বজায় থাকে সেটি নিশ্চিত করা জরুরি। এই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো ধরনের সহায়তার প্রয়োজন হয়, আমাদের অবস্থান থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। শাবিপ্রবির সামগ্রিক উন্নয়নের ব্যাপারে বর্তমান সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, নবীন শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনে দেশের সেরা শিক্ষাবিদ, চিকিৎসক এবং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে। আজকে যারা কঠোর পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় শাবিপ্রবিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন, আমি মনে করি তারা ভাগ্যবান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন।

এসএইচ জাহিদ/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow