শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ

জুলাই আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে বিচার শুরুর প্রক্রিয়া এক ধাপ এগিয়েছে। প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষে আসামি পক্ষের শুনানির জন্য আগামী ২৩ এপ্রিল দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। শুনানিতে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন জানান। এ মামলায় আসামি পক্ষের শুনানি আগামী ২৩ এপ্রিল নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়। এ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। এছাড়া আসামির তালিকায় তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানও রয়েছেন।

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ

জুলাই আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে বিচার শুরুর প্রক্রিয়া এক ধাপ এগিয়েছে। প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষে আসামি পক্ষের শুনানির জন্য আগামী ২৩ এপ্রিল দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

শুনানিতে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন জানান। এ মামলায় আসামি পক্ষের শুনানি আগামী ২৩ এপ্রিল নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়।

এ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। এছাড়া আসামির তালিকায় তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানও রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow