শার্শায় পুত্রবধূ ধর্ষণ মামলার শ্বশুর আটক

যশোরের শার্শা থানায় দায়ের হওয়া এক ধর্ষণ মামলার পলাতক আসামিকে র্যাব পুলিশের যৌথ অভিযানে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে মিজানুর রহমান গহর। পুলিশ সূত্রে জানা যায়, শার্শার একঝালা গ্রামের এক গৃহবধু শার্শা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে তার শ্বশুর মিজানুর রহমান গহর (৬৫) গত ১৪ এপ্রিল রাত ১০টার দিকে বাড়ির পেছনের কলা বাগানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়েরের পর যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের নির্দেশনা দেন। পরে এসআই আনিসুর রহমানের নেতৃত্বে শার্শা থানা পুলিশের একটি দল র‌্যাবের সক্রিয় সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে গত ২১ মে বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে অভিযুক্ত মিজানুর রহমান গহরকে আটক করেন। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শার্শায় পুত্রবধূ ধর্ষণ মামলার শ্বশুর আটক

যশোরের শার্শা থানায় দায়ের হওয়া এক ধর্ষণ মামলার পলাতক আসামিকে র্যাব পুলিশের যৌথ অভিযানে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে মিজানুর রহমান গহর।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শার একঝালা গ্রামের এক গৃহবধু শার্শা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে তার শ্বশুর মিজানুর রহমান গহর (৬৫) গত ১৪ এপ্রিল রাত ১০টার দিকে বাড়ির পেছনের কলা বাগানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়েরের পর যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের নির্দেশনা দেন। পরে এসআই আনিসুর রহমানের নেতৃত্বে শার্শা থানা পুলিশের একটি দল র‌্যাবের সক্রিয় সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে গত ২১ মে বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে অভিযুক্ত মিজানুর রহমান গহরকে আটক করেন। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow