শার্শা সীমান্তে বজ্রপাতে বিজিবির ২ সদস্য আহত

যশোরের শার্শার শালকোনা সীমান্ত এলাকায় দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় আকস্মিক বজ্রপাতের এ ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্যরা হলেন- যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) শালকোনা বিওপি সিপাহি শফিউল আলম ও সাজেদ রহমান। বিজিবি জানায়, বজ্রপাতে আক্রান্ত হলে সহকর্মীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। ঘটনা জানতে পেরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক দ্রুত নাভারণ হাসপাতালে এসে আহত সিপাহিদের খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করেন। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আমাদের দুইজন সদস্য দায়িত্ব পালনরত অবস্থায় বজ্রপাতে আহত হয়। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর সিএমএইচে পাঠানো হয়েছে। আমরা চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছি এবং দ্রুত সুস্থতা কামনা করছি। মো. জামাল হোসেন/কেএইচকে/জেআইএম

শার্শা সীমান্তে বজ্রপাতে বিজিবির ২ সদস্য আহত

যশোরের শার্শার শালকোনা সীমান্ত এলাকায় দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় আকস্মিক বজ্রপাতের এ ঘটনা ঘটে।

আহত বিজিবি সদস্যরা হলেন- যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) শালকোনা বিওপি সিপাহি শফিউল আলম ও সাজেদ রহমান।

বিজিবি জানায়, বজ্রপাতে আক্রান্ত হলে সহকর্মীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। ঘটনা জানতে পেরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক দ্রুত নাভারণ হাসপাতালে এসে আহত সিপাহিদের খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করেন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আমাদের দুইজন সদস্য দায়িত্ব পালনরত অবস্থায় বজ্রপাতে আহত হয়। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর সিএমএইচে পাঠানো হয়েছে। আমরা চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছি এবং দ্রুত সুস্থতা কামনা করছি।

মো. জামাল হোসেন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow