শিক্ষামন্ত্রীর উচিত ‘ভাষা ও ব্যবহার ঠিক করা’: মেহনাজ

জুলাই আন্দোলনে অংশ নেওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থী নাফসিন মেহনাজ আজিরিন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন–এর বক্তব্য ও আচরণের সমালোচনা করেছেন। বৃহস্পতিবার (৭ মে) এক আলোচনা সভায় তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য তার শিক্ষাগত দৃষ্টিভঙ্গি ও ভাষা ব্যবহারের ওপর প্রশ্ন তোলে। নাফসিন মেহনাজ বলেন, শিক্ষামন্ত্রী যখন মন্তব্য করেন যে অতিরিক্ত স্বাধীনতা দিলে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে “জঙ্গি” তৈরি হতে পারে, তখন তা শিক্ষার্থীদের নয়, বরং তার নিজের মানসিকতা ও শিক্ষার প্রতিফলন বলে মনে হয়। তিনি প্রশ্ন তোলেন, কী ধরনের শিক্ষা একজন মন্ত্রীকে এমন ভাষা ব্যবহার করতে উদ্বুদ্ধ করে। তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর আচরণ ও কথাবার্তায় এমন একটি মনোভাব প্রকাশ পায়, যেন তিনি নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ মনে করেন এবং অন্যদের অবমূল্যায়ন করেন। তার মতে, এ ধরনের আচরণ ও ভাষা উগ্র মানসিকতার পরিচায়ক। নাফসিনের ভাষ্য, একজন দায়িত্বশীল ব্যক্তির উচিত নিজের ভাষা, আচরণ ও উপস্থাপনাকে আরও সংযত ও উন্নত করা। মেহেনাজ বলেন, ‘সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী দুই দিন আগে এক বক্তব্যে বলেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যাল

শিক্ষামন্ত্রীর উচিত ‘ভাষা ও ব্যবহার ঠিক করা’: মেহনাজ

জুলাই আন্দোলনে অংশ নেওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থী নাফসিন মেহনাজ আজিরিন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন–এর বক্তব্য ও আচরণের সমালোচনা করেছেন। বৃহস্পতিবার (৭ মে) এক আলোচনা সভায় তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য তার শিক্ষাগত দৃষ্টিভঙ্গি ও ভাষা ব্যবহারের ওপর প্রশ্ন তোলে।

নাফসিন মেহনাজ বলেন, শিক্ষামন্ত্রী যখন মন্তব্য করেন যে অতিরিক্ত স্বাধীনতা দিলে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে “জঙ্গি” তৈরি হতে পারে, তখন তা শিক্ষার্থীদের নয়, বরং তার নিজের মানসিকতা ও শিক্ষার প্রতিফলন বলে মনে হয়। তিনি প্রশ্ন তোলেন, কী ধরনের শিক্ষা একজন মন্ত্রীকে এমন ভাষা ব্যবহার করতে উদ্বুদ্ধ করে।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর আচরণ ও কথাবার্তায় এমন একটি মনোভাব প্রকাশ পায়, যেন তিনি নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ মনে করেন এবং অন্যদের অবমূল্যায়ন করেন। তার মতে, এ ধরনের আচরণ ও ভাষা উগ্র মানসিকতার পরিচায়ক।

নাফসিনের ভাষ্য, একজন দায়িত্বশীল ব্যক্তির উচিত নিজের ভাষা, আচরণ ও উপস্থাপনাকে আরও সংযত ও উন্নত করা।

মেহেনাজ বলেন, ‘সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী দুই দিন আগে এক বক্তব্যে বলেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি বেশি ফ্রিডম দেওয়া হয় তখন তারা জঙ্গি প্রডিউস করবে। প্রথম কথা হচ্ছে, ১৮ তারিখ যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না নামত তাহলে আপনারা কোথায় থাকতেন এটা আগে চিন্তা করেন।’

টেরোরিস্টের কোনো বাবা-মা নেই, কোনো সোসাইটি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো ইনস্টিটিউশন নেই। একটা ইন্ডিভিজুয়াল ঘটনা দিয়ে আপনি তো পুরো ইনস্টিটিউশনে জাজ করতে পারেন না। আমাদের পলিটিক্স করার কোনো স্ট্রাকচার নেই, আমাদের তো ডাকসু নেই, আমাদের কোনো ছাত্র সংগঠন নেই, কিন্তু আপনারা দেখেছেন যে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় কীভাবে রাজপথে ছিল এবং জুলাই অভ্যুত্থান সফল করেছিল।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow