শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এমপি নিপুণ রায় চৌধুরী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।  রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন তিনি। এ সময় বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণ করেন নিপুণ রায় চৌধুরী।  পরে বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ।  এর আগে সকাল সাড়ে ১০টার দিকে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সড়ক

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এমপি নিপুণ রায় চৌধুরী
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।  রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন তিনি। এ সময় বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণ করেন নিপুণ রায় চৌধুরী।  পরে বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ।  এর আগে সকাল সাড়ে ১০টার দিকে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সড়ক পথে নড়াইলের লোহাগড়ার মধুমতী সেতুর টোল প্লাজায় পৌঁছালে নড়াইল ও লোহাগড়ার দলীয় নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow