শিগগিরই কৃষক ও হেলথ কার্ড বিতরণ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমরা গ্রাম অঞ্চলের সকল নারী পুরুষের জন্য অনেক কর্মসূচি হাতে নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী মাস থেকে কৃষক কার্ড বিতরণ এবং জুনের শেষ দিকে পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড বিতরণ শুরু করব।   তিনি আরও বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দিচ্ছি। এরই মধ্যে আমরা প্রতিটি ইউনিয়নের মসজিদ মাদ্রাসা উন্নয়নে কাজ শুরু করেছি। সার্বিকভাবে আমরা দেশে একটা চাঞ্চল্যের কর্মধার সৃষ্টি করেছি। সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদীর কাচিকাটা ইউনিয়নে মহিষাখালী খাল খনন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।  মন্ত্রী বলেন, আমাদের খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে। অতীতে কি হয়েছে সেটা নিয়ে সমালোচনা করতে চাই না, আমরা জনগণের জন্য সেরাটা করব। খাল খনন লোক দেখানো কাজ না, এটা সত্যিকারে জনগণের কল্যাণে কাজে আসবে। কৃষকেরা এর মাধ্যমে জমিতে ফসল ফলানোসহ সব দিক থেকে উপকৃত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের কল্যাণে খরা রোধে এ খাল খনন কর্মসূচি শুরু করেন। এরই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তার

শিগগিরই কৃষক ও হেলথ কার্ড বিতরণ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমরা গ্রাম অঞ্চলের সকল নারী পুরুষের জন্য অনেক কর্মসূচি হাতে নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী মাস থেকে কৃষক কার্ড বিতরণ এবং জুনের শেষ দিকে পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড বিতরণ শুরু করব।   তিনি আরও বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দিচ্ছি। এরই মধ্যে আমরা প্রতিটি ইউনিয়নের মসজিদ মাদ্রাসা উন্নয়নে কাজ শুরু করেছি। সার্বিকভাবে আমরা দেশে একটা চাঞ্চল্যের কর্মধার সৃষ্টি করেছি। সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদীর কাচিকাটা ইউনিয়নে মহিষাখালী খাল খনন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।  মন্ত্রী বলেন, আমাদের খাল খনন কর্মসূচি বর্ষাকালে শতভাগ কাজে আসবে। অতীতে কি হয়েছে সেটা নিয়ে সমালোচনা করতে চাই না, আমরা জনগণের জন্য সেরাটা করব। খাল খনন লোক দেখানো কাজ না, এটা সত্যিকারে জনগণের কল্যাণে কাজে আসবে। কৃষকেরা এর মাধ্যমে জমিতে ফসল ফলানোসহ সব দিক থেকে উপকৃত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের কল্যাণে খরা রোধে এ খাল খনন কর্মসূচি শুরু করেন। এরই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা পূণরায় খাল খনন কর্মসূচি শুরু করে কৃষকের স্বার্থে বাস্তবায়ন শুরু করেছি। তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচি কৃষির সেচ কাজে যেভাবে ব্যবহারিত হবে এতে আমাদের সম্মানিত কৃষক যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে তাদের সমূহ উপকার হবে। নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী ৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী ৫ রায়পুরা আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মেহেদী হাসান রিফাত, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব মো. হান্নান মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা। স্বাস্থ্যমন্ত্রীসহ জেলার ৫ সংসদ সদস্য কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। মহিষাখালী খালটি ১১৩০ মিটার দৈর্ঘ্যের, প্রস্থ ২০ মিটার, গভীরতা ৬০ ফুট।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow