শিল্প কারখানার সিলিন্ডারে মেডিকেল অক্সিজেন, লাখ টাকা জরিমানা
শিল্প কারখানার সিলিন্ডারের অক্সিজেন গ্যাসকে মেডিকেল অক্সিজেন হিসেবে বিক্রির অভিযোগে চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ মে) নগরীর আকবর শাহ থানাধীন লেকসিটি এলাকার এসবি এন্টারপ্রাইজকে এ জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিধপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ। একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে স্থানীয় সেবা ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হালিশহর এলাকায় মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে মেডিকেল টেস্ট করায় হালিশহর হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় নিষিদ্ধ এবং অননুমোদিত প্রসাধনী বিক্রির অভিযোগে আরাফাত কসমেটিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার, রানা দেবনাথ অংশ নেন। এমডিআইএইচ/এমকেআর
শিল্প কারখানার সিলিন্ডারের অক্সিজেন গ্যাসকে মেডিকেল অক্সিজেন হিসেবে বিক্রির অভিযোগে চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৮ মে) নগরীর আকবর শাহ থানাধীন লেকসিটি এলাকার এসবি এন্টারপ্রাইজকে এ জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিধপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ।
একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে স্থানীয় সেবা ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হালিশহর এলাকায় মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে মেডিকেল টেস্ট করায় হালিশহর হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় নিষিদ্ধ এবং অননুমোদিত প্রসাধনী বিক্রির অভিযোগে আরাফাত কসমেটিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার, রানা দেবনাথ অংশ নেন।
এমডিআইএইচ/এমকেআর
What's Your Reaction?