শিশুকে দিয়ে ট্রেনের মেঝে পরিষ্কার করালেন বাবা, ভিডিও ভাইরাল

চিপস ছড়িয়ে ট্রেনের কামরা নোংরা করেছিল শিশু। তবে তাকে শাস্তির পরিবর্তে শিক্ষা দিতে শিশুটিকে দিয়েই মেঝে পরিষ্কার করান বাবা। ঘটনাটি ঘটেছে ভারতে। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চলন্ত এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় সিটে বসে আছেন এক যুবক, সঙ্গে তার স্ত্রী ও ছোট্ট পুত্রসন্তান। মোবাইলের ক্যামেরা অন। আর সেখানেই ধরা পড়ে এক ছোট্ট ঘটনা। কিন্তু বড় বার্তা। খেলতে খেলতে চিপস ট্রেনের কামরার মেঝেতে ছড়িয়ে ফেলে শিশুটি। কিন্তু ওই বাবা বেছে নেন ভিন্ন পথ। শাস্তি না দিয়ে- দায়িত্ববোধের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন তিনি। ক্যামেরার সামনে একটি ছেঁড়া চিপসের প্যাকেট দেখিয়ে যুবক জানান, তার ছেলে নিজেই কামরা নোংরা করেছে। তাই সেই নোংরা তাকেই পরিষ্কার করতে হবে। বাবার কথা শুনে ছোট্ট শিশুটি মেঝেতে বসে একে একে পড়ে থাকা চিপস কুড়িয়ে তুলতে শুরু করে। ধৈর্য নিয়ে পরিষ্কার করে পুরো জায়গাটি। আর পুরো ঘটনাই ক্যামেরাবন্দি করেন তার বাবা। ভিডিও দেখে শিশুর বাবার প্রশংসা করেছেন নেটিজেনরা।

শিশুকে দিয়ে ট্রেনের মেঝে পরিষ্কার করালেন বাবা, ভিডিও ভাইরাল

চিপস ছড়িয়ে ট্রেনের কামরা নোংরা করেছিল শিশু। তবে তাকে শাস্তির পরিবর্তে শিক্ষা দিতে শিশুটিকে দিয়েই মেঝে পরিষ্কার করান বাবা। ঘটনাটি ঘটেছে ভারতে। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, চলন্ত এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় সিটে বসে আছেন এক যুবক, সঙ্গে তার স্ত্রী ও ছোট্ট পুত্রসন্তান। মোবাইলের ক্যামেরা অন। আর সেখানেই ধরা পড়ে এক ছোট্ট ঘটনা। কিন্তু বড় বার্তা।

খেলতে খেলতে চিপস ট্রেনের কামরার মেঝেতে ছড়িয়ে ফেলে শিশুটি। কিন্তু ওই বাবা বেছে নেন ভিন্ন পথ। শাস্তি না দিয়ে- দায়িত্ববোধের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন তিনি।

ক্যামেরার সামনে একটি ছেঁড়া চিপসের প্যাকেট দেখিয়ে যুবক জানান, তার ছেলে নিজেই কামরা নোংরা করেছে। তাই সেই নোংরা তাকেই পরিষ্কার করতে হবে।

বাবার কথা শুনে ছোট্ট শিশুটি মেঝেতে বসে একে একে পড়ে থাকা চিপস কুড়িয়ে তুলতে শুরু করে। ধৈর্য নিয়ে পরিষ্কার করে পুরো জায়গাটি। আর পুরো ঘটনাই ক্যামেরাবন্দি করেন তার বাবা। ভিডিও দেখে শিশুর বাবার প্রশংসা করেছেন নেটিজেনরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow