শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভোলার মনপুরা উপজেলার অসহায় মো. হারুনের ৯ মাস বয়সী শিশু সন্তান মো. রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষ থেকে রাইয়ানের পিতার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেয়। মো. রাইয়ান জন্ম থেকেই হার্টের জটিল রোগে ভুগছিল। প্রায় ৯.২৮ মিলিমিটার হার্টের ছিদ্রসহ জটিল জন্মগত সমস্যার কারণে তার ছোট্ট জীবন এখন সীমাহীন কষ্টে ভরা। চলছে নানান রকম চিকিৎসা, ফলে ব্যয়বহুল চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন অসহায় পিতা হারুন। এ অবস্থায় হারুনের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পরামর্শে এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় সংগঠনটির একটি প্রতিনিধি দল হারুনের সাথে সাক্ষাৎ করে এই চিকিৎসা সহায়তা প্রদান করে। রাজধানীর তেজগাঁও অঞ্চলে অবস্থিত দৈনিক দিনকাল কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি চিকিৎসা সহায়তা রাইয়ানের পিতা হারুনের হাতে তুলে দেয়। এ সময় তারা হারুনের কা
ভোলার মনপুরা উপজেলার অসহায় মো. হারুনের ৯ মাস বয়সী শিশু সন্তান মো. রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষ থেকে রাইয়ানের পিতার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেয়।
মো. রাইয়ান জন্ম থেকেই হার্টের জটিল রোগে ভুগছিল। প্রায় ৯.২৮ মিলিমিটার হার্টের ছিদ্রসহ জটিল জন্মগত সমস্যার কারণে তার ছোট্ট জীবন এখন সীমাহীন কষ্টে ভরা। চলছে নানান রকম চিকিৎসা, ফলে ব্যয়বহুল চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন অসহায় পিতা হারুন।
এ অবস্থায় হারুনের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পরামর্শে এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় সংগঠনটির একটি প্রতিনিধি দল হারুনের সাথে সাক্ষাৎ করে এই চিকিৎসা সহায়তা প্রদান করে।
রাজধানীর তেজগাঁও অঞ্চলে অবস্থিত দৈনিক দিনকাল কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি চিকিৎসা সহায়তা রাইয়ানের পিতা হারুনের হাতে তুলে দেয়।
এ সময় তারা হারুনের কাছে তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং ভবিষ্যতে রাইয়ানের চিকিৎসাজনিত যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।প্রধানমন্ত্রীর পক্ষে অসুস্থ ছেলের জন্য চিকিৎসা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মো. হারুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শাহাদত জামান তারা, আমরা বিএনপির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদলনেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ, মেজবাউল ইসলাম জেমিন প্রমুখ।
What's Your Reaction?