শিশু রামিসার ঘটনায় চার্জশিট আজই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আজ রোববার আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রামিসা হত্যা মামলার চার্জশিট আজই জমা দেওয়া হচ্ছে। বিশেষ আদালতে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচারকাজ শেষ করার আশা প্রকাশ করেন তিনি। যদিও এটি আদালতের বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আদালত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন বলে সরকারের প্রত্যাশা। এদিকে, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আজ আদালতে হাজির করা হয়েছে। এর আগে, তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হস্তান্তর করে সিআইডি। পাশাপাশি ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। তদন্তকারী দলের আশা, ডিএনএ প্রতিবেদনের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। যা আদালতে আসামিদের বিরুদ্ধে শক্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে। গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মামলার প্রধান আসা

শিশু রামিসার ঘটনায় চার্জশিট আজই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আজ রোববার আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রামিসা হত্যা মামলার চার্জশিট আজই জমা দেওয়া হচ্ছে। বিশেষ আদালতে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচারকাজ শেষ করার আশা প্রকাশ করেন তিনি। যদিও এটি আদালতের বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আদালত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন বলে সরকারের প্রত্যাশা।

এদিকে, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আজ আদালতে হাজির করা হয়েছে।

এর আগে, তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হস্তান্তর করে সিআইডি। পাশাপাশি ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

তদন্তকারী দলের আশা, ডিএনএ প্রতিবেদনের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। যা আদালতে আসামিদের বিরুদ্ধে শক্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে।

গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মামলার প্রধান আসামি সোহেল রানাকে ২০ মে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow