শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি স্লোগানে শিশু রামিসা হত্যার বিচারসহ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকার ধামরাই ও সুনামগঞ্জে পৃথকভাবে এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ মে) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সুনামগঞ্জ সদর ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সুজন জেলা কমিটির সভাপতি নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সদর পিএফজির সমন্বয়কারী ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা শিশু রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন সুখেন্দু সেন, অধ্যক্ষ মোহাম্মদ নুরুজ আলী, শাহীনা চৌধুরী রুবি, সালেহিন চৌধুরী শুভ, সিরাজুল ইসলাম পলাশ, মোহাম্মদ আবু নাসার, নুরুল হাছান আতাহের, আশরাব আলী, সাংবাদিক রকিব মিয়া তালুকদার, আমিনুল হক, কর্ণবাবু দাস, বিটু বড়ুয়া, মছিহুর রহমান রাস

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি স্লোগানে শিশু রামিসা হত্যার বিচারসহ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকার ধামরাই ও সুনামগঞ্জে পৃথকভাবে এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ মে) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সুনামগঞ্জ সদর ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সুজন জেলা কমিটির সভাপতি নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সদর পিএফজির সমন্বয়কারী ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা শিশু রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুখেন্দু সেন, অধ্যক্ষ মোহাম্মদ নুরুজ আলী, শাহীনা চৌধুরী রুবি, সালেহিন চৌধুরী শুভ, সিরাজুল ইসলাম পলাশ, মোহাম্মদ আবু নাসার, নুরুল হাছান আতাহের, আশরাব আলী, সাংবাদিক রকিব মিয়া তালুকদার, আমিনুল হক, কর্ণবাবু দাস, বিটু বড়ুয়া, মছিহুর রহমান রাসেল, রোশনা আক্তার তৃষ্ণা, রিনা আক্তার ও তুর্যদাস প্রমুখ।
অপরিদকে, ঢাকার ধামরাইয়ে মেধাবী শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসী। 

শনিবার (২৩ মে) দুপুরের দিকে ধামরাই উপজেলা চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল নিয়ে যত্রাবড়ি থেকে ধামরাই বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ করেন। 

মানববন্ধন বক্তারা বলেন, ‘শিশু রামিসাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ফলে সারা দেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ বেড়েই চলেছে।

স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা আরও বলেন, ‘অপরাধীকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণেই অপরাধ প্রবণতা বাড়ছে। আজ নারী ও শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। আমরা শিশু রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে প্রকাশ্যে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সমাজসেবী আনোয়ার জাহিদ তালুকদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. ওয়াহিদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ডানার সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সদস্য আরিফুর রহমান জুয়েলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow