শিশু সন্তানসহ মুক্তি পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও তার দেড় মাস বয়সী শিশু সন্তান জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে তারা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার শিরিন আক্তার। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন। বিচারক মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। মুক্তির সময় সকাল থেকেই কারাগার ফটকে তার দলীয় সহকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে তিনি কারাগার থেকে বের হয়ে আসেন। কারাফটকে শিল্পী বেগম বলেন, তাকে পুলিশ ধরতে চায়নি, তবে বিএনপির লোকজন তাকে ধরিয়ে দিয়েছে। তিনি দাবি করেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনো পদে ছিলেন না। আদালত তাকে মানবিক দিক বিবেচনায় জামিন দিয়েছে বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে তেজগাঁও এলাকার শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বলেন, তিনি তাদের এলাকার বড় বোন। তার সঙ্গে যে অন্যায় হয়েছে তা গণমাধ্যমে আসার পর আদালত মানবিক বিবেচনায় জামিন দিয়েছেন। উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল

শিশু সন্তানসহ মুক্তি পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও তার দেড় মাস বয়সী শিশু সন্তান জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে তারা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার শিরিন আক্তার।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন। বিচারক মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

মুক্তির সময় সকাল থেকেই কারাগার ফটকে তার দলীয় সহকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে তিনি কারাগার থেকে বের হয়ে আসেন।

কারাফটকে শিল্পী বেগম বলেন, তাকে পুলিশ ধরতে চায়নি, তবে বিএনপির লোকজন তাকে ধরিয়ে দিয়েছে। তিনি দাবি করেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনো পদে ছিলেন না। আদালত তাকে মানবিক দিক বিবেচনায় জামিন দিয়েছে বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে তেজগাঁও এলাকার শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বলেন, তিনি তাদের এলাকার বড় বোন। তার সঙ্গে যে অন্যায় হয়েছে তা গণমাধ্যমে আসার পর আদালত মানবিক বিবেচনায় জামিন দিয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার রাতে তাকে তার দেড় মাস বয়সী শিশুসন্তানসহ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow