শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি গ্রেপ্তার

আন্দামান দ্বীপপুঞ্জের গভীর সাগরে ট্রলারডুবির ঘটনায় অভিযুক্ত টেকনাফের শীর্ষ এক মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই মানবপাচারকারী শাকের মিয়া ওরফে শাকের মাঝি (৪২)। তিনি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্ডারডেইল এলাকার বাসিন্দা। তিনি কবির আহমদের ছেলে। টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে শাকের মাঝিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আন্দামান সাগরে মানবপাচারের উদ্দেশ্যে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনার অন্যতম মূলহোতা হিসেবে দীর্ঘদিন ধরে শাকের মাঝির নাম আলোচনায় ছিল। এ ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়। ওসি সাইফুল ইসলাম বলেন, ‘শাকের মাঝি টেকনাফ অঞ্চলের শীর্ষ মানবপাচারকারীদের একজন। তার বিরুদ্ধে মানবপাচার, মাদক, অস্ত্র ও চোরাচালানসহ মোট ১১টি মামলা রয়েছে।’ পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদি

শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি গ্রেপ্তার
আন্দামান দ্বীপপুঞ্জের গভীর সাগরে ট্রলারডুবির ঘটনায় অভিযুক্ত টেকনাফের শীর্ষ এক মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই মানবপাচারকারী শাকের মিয়া ওরফে শাকের মাঝি (৪২)। তিনি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্ডারডেইল এলাকার বাসিন্দা। তিনি কবির আহমদের ছেলে। টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে শাকের মাঝিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আন্দামান সাগরে মানবপাচারের উদ্দেশ্যে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনার অন্যতম মূলহোতা হিসেবে দীর্ঘদিন ধরে শাকের মাঝির নাম আলোচনায় ছিল। এ ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়। ওসি সাইফুল ইসলাম বলেন, ‘শাকের মাঝি টেকনাফ অঞ্চলের শীর্ষ মানবপাচারকারীদের একজন। তার বিরুদ্ধে মানবপাচার, মাদক, অস্ত্র ও চোরাচালানসহ মোট ১১টি মামলা রয়েছে।’ পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন শাকের মাঝি। অবশেষে মঙ্গলবার বিকেলে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে টেকনাফ থানা পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow