শুধু করার জন্য বিপিএল করতে চান না তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে গত কয়েকদিন ধরেই নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। আগামী আসর হবে কিনা না নিয়েও আছে অনিশ্চয়তা। বুধবারের বোর্ড সভাতেও বিপিএল নিয়ে আলোচনা হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি শুধু করার জন্য বিপিএল করতে চায় না। বিসিবি সভাপতির এই মন্তব্যে বিপিএলের পরের আসর আয়োজন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়লো। সংবাদ সম্মেলনে বিপিএলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমি আগেও বলেছি, শুধু করার জন্য বিপিএল করব না। আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই ভালোভাবে আয়োজন করার। তবে ভবিষ্যতে যখন করব, তখন সব কিছু ম্যানেজ করেই করব।’ তার বক্তব্যে স্পষ্ট, শুধু সূচি পূরণের জন্য বিপিএল আয়োজন করতে চায় না বিসিবি। বরং যথাযথ পরিকল্পনা, প্রস্তুতি ও আয়োজনের সক্ষমতা নিশ্চিত করেই টুর্নামেন্ট মাঠে গড়াতে চায় বোর্ড। বর্তমানে বিপিএলের পরবর্তী আসরের সূচি ও আয়োজক কাঠামো নিয়ে নানা আলোচনা থাকলেও বোর্ড এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। সভাপতির বক্তব্যে বোঝা যাচ্ছে, সময় ও প্রস্তুতির বিষয়টি নিশ্চিত হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একই সঙ্গে বিপিএলের

শুধু করার জন্য বিপিএল করতে চান না তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে গত কয়েকদিন ধরেই নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। আগামী আসর হবে কিনা না নিয়েও আছে অনিশ্চয়তা। বুধবারের বোর্ড সভাতেও বিপিএল নিয়ে আলোচনা হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি শুধু করার জন্য বিপিএল করতে চায় না। বিসিবি সভাপতির এই মন্তব্যে বিপিএলের পরের আসর আয়োজন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়লো।

সংবাদ সম্মেলনে বিপিএলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমি আগেও বলেছি, শুধু করার জন্য বিপিএল করব না। আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই ভালোভাবে আয়োজন করার। তবে ভবিষ্যতে যখন করব, তখন সব কিছু ম্যানেজ করেই করব।’

তার বক্তব্যে স্পষ্ট, শুধু সূচি পূরণের জন্য বিপিএল আয়োজন করতে চায় না বিসিবি। বরং যথাযথ পরিকল্পনা, প্রস্তুতি ও আয়োজনের সক্ষমতা নিশ্চিত করেই টুর্নামেন্ট মাঠে গড়াতে চায় বোর্ড।

বর্তমানে বিপিএলের পরবর্তী আসরের সূচি ও আয়োজক কাঠামো নিয়ে নানা আলোচনা থাকলেও বোর্ড এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। সভাপতির বক্তব্যে বোঝা যাচ্ছে, সময় ও প্রস্তুতির বিষয়টি নিশ্চিত হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একই সঙ্গে বিপিএলের পরবর্তী আসরও এখন অনিশ্চিত হয়ে গেলো।

এসকেডি/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow