রাঙ্গামাটিতে কাঁচা মরিচের দামে আগুন, বেড়েছে সব ধরনের সবজির দাম

রাঙ্গামাটিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সঙ্গে আলুসহ প্রায় সব ধরনের সবজির দামও ঊর্ধ্বমুখী। টানা বৃষ্টি ও বন্যার কারণে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে মাছ, মাংস ও ডিমের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। বুধবার (২২ জুলাই) শহরের বনরূপাসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিতে। পাহাড়ি ধানি মরিচের দাম আরও বেশি। বর্তমানে প্রতি কেজি ধানি মরিচ বিক্রি হচ্ছে ৪৮০ টাকায়, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। এছাড়া পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম বেড়ে হয়েছে ৩০ টাকা। টমেটো ১৪০ টাকা, গাজর ১২০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, শসা ১০০ টাকা, চিকন বেগুন ৭০ থেকে ৮০ টাকা, গোল বেগুন ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ টাকা, ঢ্যাঁড়শ ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, বরবটি ১৬০ টাকা, করলা ১০০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা, কচুরমুখী ৭০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের

রাঙ্গামাটিতে কাঁচা মরিচের দামে আগুন, বেড়েছে সব ধরনের সবজির দাম

রাঙ্গামাটিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সঙ্গে আলুসহ প্রায় সব ধরনের সবজির দামও ঊর্ধ্বমুখী। টানা বৃষ্টি ও বন্যার কারণে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে মাছ, মাংস ও ডিমের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে।

বুধবার (২২ জুলাই) শহরের বনরূপাসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিতে। পাহাড়ি ধানি মরিচের দাম আরও বেশি। বর্তমানে প্রতি কেজি ধানি মরিচ বিক্রি হচ্ছে ৪৮০ টাকায়, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।

এছাড়া পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম বেড়ে হয়েছে ৩০ টাকা। টমেটো ১৪০ টাকা, গাজর ১২০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, শসা ১০০ টাকা, চিকন বেগুন ৭০ থেকে ৮০ টাকা, গোল বেগুন ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ টাকা, ঢ্যাঁড়শ ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, বরবটি ১৬০ টাকা, করলা ১০০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা, কচুরমুখী ৭০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের শাকের আঁটি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।

রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্র বনরুপা বাজারের সবজি বিক্রেতা অপু চৌধুরী ও জাহিদুল ইসলাম বলেন, গত কয়েকদিনের বৃষ্টির কারণে অনেক জায়গায় সবজি ক্ষেত তলিয়ে গাছ মরে গেছে। এজন্য বাজারে কাঁচামরিচসহ অধিকাংশ সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। এ অবস্থা চললে দাম আরও বাড়তে পারে।

রাঙ্গামাটিতে কাঁচা মরিচের দামে আগুন, বেড়েছে সব ধরনের সবজির দাম

এদিকে, মুরগি বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতোই ১৮০-১৯০ টাকা, পাকিস্তানি সোনালি মুরগি ৩২০-৩৩০ টাকা, পাকিস্তানি হাইব্রিড জাতের মুরগি ২৯০-৩০০, পাকিস্তানি লেয়ার ৩২০-৩৩০ এবং দেশি মুরগি গত সপ্তাহের মতোই ৫৫০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে পোলট্রি মুরগির লাল ডিমের হালি বিক্রি হচ্ছে গত সপ্তাহের মতোই ৪৫ টাকা। এছাড়া বাজারে গরুর মাংস ৭৫০ এবং খাসির মাংস ১০০০ থেকে ১১০০ টাকা অপরিবর্তিত রয়েছে।

মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুইমাছ ৩০০-৩৮০ টাকা, মৃগেল ২২০-২৫০, কারপু ২৫০-২৬০, পাঙ্গাশ ২০০-২৫০, তেলাপিয়া ২৬০, কাতল ৩০০-৪০০, লইট্যা ১৮০-২০০, শিং ৩০০-৪০০, সিলভার কার্প ১৮০-২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে রাঙ্গামাটি শহরের মাছ বিক্রেতারা জানান, কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধের সময় (মে থেকে জুলাই) এখানকার বরফ কলগুলো বন্ধ রাখা হয়। ফলে আমাদের চট্টগ্রাম থেকে বরফ সরবরাহ করতে হয়। আমরা প্রয়োজনমতো বরফ পাই না। বরফের অভাবে মাছ নষ্ট হয়, মাছের দামও বেড়ে যায়।

আবু দারদা খান আরমান/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow