শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী?

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম রয়েছে আলোচনার শীর্ষে। বিজেপির একাধিক সূত্রমতে, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিজ আসনে হারানো এই নেতাকেই বেছে নেওয়া হবে ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসেবে।   বুধবার (৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বড় জয় পাওয়ার পর সরকার গঠনের লক্ষ্যে শুক্রবার (৮ মে) কলকাতায় বিজেপির বিধায়ক দল বৈঠকে বসবে। ওই বৈঠকেই শুভেন্দু অধিকারীকে বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করা হতে পারে। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য তার নাম প্রস্তাব করবেন। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করতে পারেন। বিজেপি সূত্র আরও জানিয়েছে, বৈঠকের পর শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং দলের সাধারণ সম্পাদক সুনীল বানসাল রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিনে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। উল্

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী?

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম রয়েছে আলোচনার শীর্ষে। বিজেপির একাধিক সূত্রমতে, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিজ আসনে হারানো এই নেতাকেই বেছে নেওয়া হবে ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসেবে।  

বুধবার (৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বড় জয় পাওয়ার পর সরকার গঠনের লক্ষ্যে শুক্রবার (৮ মে) কলকাতায় বিজেপির বিধায়ক দল বৈঠকে বসবে। ওই বৈঠকেই শুভেন্দু অধিকারীকে বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করা হতে পারে। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য তার নাম প্রস্তাব করবেন। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করতে পারেন।

বিজেপি সূত্র আরও জানিয়েছে, বৈঠকের পর শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং দলের সাধারণ সম্পাদক সুনীল বানসাল রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিনে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পরাজিত করে রাজনৈতিক অঙ্গনে বড় সাড়া ফেলেছেন। এর আগে ২০২১ সালেও তিনি নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিলেন। 

দলীয় সূত্রের মতে, রাজ্যে বিজেপির শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে এবং মাঠপর্যায়ের জনপ্রিয়তার কারণে শুভেন্দুই মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে এগিয়ে আছেন। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এমন একজন, যিনি বাংলা ভাষাভাষী এবং রাজ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow