ইসরায়েলের তীব্র সমালোচনা করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবাননে সৌরবিদ্যুৎ প্যানেল ধ্বংসের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, এটি বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার একটি উদাহরণ মাত্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অ্যামনেস্টি জানায়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সৌর প্যানেল ভাঙচুরের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সংস্থাটি বলেছে, এ ধরনের হামলা বেসামরিক সম্পত্তির অবৈধ ধ্বংসের শামিল। অ্যামনেস্টি আরও উল্লেখ করেছে, একই ধরনের ইসরায়েলি হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্তের জন্য তারা আগেও আহ্বান জানিয়েছিল, কিন্তু সেই আহ্বান এখনো উপেক্ষিত রয়েছে। সংস্থাটি দাবি করে, ইসরায়েলকে অবিলম্বে দক্ষিণ লেবাননে বেসামরিক সম্পত্তির অবৈধ ধ্বংস বন্ধ করতে হবে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ বেশ কিছুদিন ধরে উঠে আসছে। অ্যামনেস্টির এই বিবৃতি সেই আলোচনাকে নতুন করে উসকে দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক সংস্থাটির কোনো বিবৃতি এর আগেও আমলে নেয়নি ইসরায়েল।

ইসরায়েলের তীব্র সমালোচনা করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবাননে সৌরবিদ্যুৎ প্যানেল ধ্বংসের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, এটি বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার একটি উদাহরণ মাত্র।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অ্যামনেস্টি জানায়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সৌর প্যানেল ভাঙচুরের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সংস্থাটি বলেছে, এ ধরনের হামলা বেসামরিক সম্পত্তির অবৈধ ধ্বংসের শামিল।

অ্যামনেস্টি আরও উল্লেখ করেছে, একই ধরনের ইসরায়েলি হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্তের জন্য তারা আগেও আহ্বান জানিয়েছিল, কিন্তু সেই আহ্বান এখনো উপেক্ষিত রয়েছে।

সংস্থাটি দাবি করে, ইসরায়েলকে অবিলম্বে দক্ষিণ লেবাননে বেসামরিক সম্পত্তির অবৈধ ধ্বংস বন্ধ করতে হবে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ বেশ কিছুদিন ধরে উঠে আসছে। অ্যামনেস্টির এই বিবৃতি সেই আলোচনাকে নতুন করে উসকে দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক সংস্থাটির কোনো বিবৃতি এর আগেও আমলে নেয়নি ইসরায়েল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow