শুরু হচ্ছে হামের টিকাদান, পাবেন যারা

সারাদেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে আগামী রোববার (৫ এপ্রিল)। বুধবার (০১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ২ দিনের মধ্যে আক্রান্ত গ্রামাঞ্চলে সিরিঞ্জ ও ভ্যাকসিন পাঠিয়ে দেয়া হবে। ৬ মাস বয়স থেকে শুরু করে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেয়া হবে। তিনি জানান, সারাদেশে টিকাদান কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। এ ছাড়াও হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে। এ সময় সামনে জরুরি সময় আসছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে দরিদ্র শিশুদের জন্য টিকা কিনতে সহায়তা প্রদানকারী সংস্থা গ্যাভির কাছে বর্তমানে ২১ দশমিক ৯ মিলিয়ন হামের টিকা আছে।

শুরু হচ্ছে হামের টিকাদান, পাবেন যারা

সারাদেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে আগামী রোববার (৫ এপ্রিল)। বুধবার (০১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ২ দিনের মধ্যে আক্রান্ত গ্রামাঞ্চলে সিরিঞ্জ ও ভ্যাকসিন পাঠিয়ে দেয়া হবে। ৬ মাস বয়স থেকে শুরু করে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেয়া হবে।

তিনি জানান, সারাদেশে টিকাদান কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। এ ছাড়াও হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে।

এ সময় সামনে জরুরি সময় আসছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে দরিদ্র শিশুদের জন্য টিকা কিনতে সহায়তা প্রদানকারী সংস্থা গ্যাভির কাছে বর্তমানে ২১ দশমিক ৯ মিলিয়ন হামের টিকা আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow