শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট, অব্যাহতি ১২৭

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়া এবং ওইদিন মোহাম্মদপুরে উপস্থিত না থাকার কারণে ১২৭ জনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার এসআই ফেরদৌস জামান। চার্জশিটে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল। ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হওয়ার পর ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে এ মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও প্রায় দেড়শ’ জনকে আসামি করা হয়েছিল। চার্জশিট অনুযায়ী, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহা

শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট, অব্যাহতি ১২৭

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়া এবং ওইদিন মোহাম্মদপুরে উপস্থিত না থাকার কারণে ১২৭ জনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার এসআই ফেরদৌস জামান।

চার্জশিটে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।

২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হওয়ার পর ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে এ মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও প্রায় দেড়শ’ জনকে আসামি করা হয়েছিল।

চার্জশিট অনুযায়ী, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকসহ অন্যদের নির্দেশনা ও পরিকল্পনার ভিত্তিতে অভিযুক্তরা সমন্বিতভাবে দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলন দমন করতে সহিংসতার পথ বেছে নেয়।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। ওইদিন বিকেল পৌনে ৩টার দিকে আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা ও গুলিবর্ষণ করা হয়। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান আশিক। পরে ‘মৃত ভেবে’ হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে যায়।

ওই ঘটনায় একই বছরের ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় আলোচিত এ মামলা করেন ছাত্রদল কর্মী আশিক। তবে অভিযোগপত্রের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow