শেনজেনভুক্ত দেশের ভিসা নিয়ে নতুন নির্দেশনা 

শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশের সময় ভ্রমণকারীদের সব ধরনের বৈধ কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে দেশগুলোর ঢাকাস্ত দূতাবাস। নির্দেশনায় নিজেদের ভিসা, ইন্স্যুরেন্স, হোটেল রিজার্ভেশনসহ প্রয়োজনীয় সব কাগজ বহন করতে বলা হয়েছে।  সোমবার (১১ মে) শেনজেন দেশগুলোর ঢাকাস্ত দূতাবাস এক বার্তায় এ নির্দেশান দেয়।  দূতাবাসের বার্তায় বলা হয়, ভিসা আপনাকে ভ্রমণের পূর্বানুমতি দেয়। কিছু শেনজেন দেশগুলোতে প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের। তাই অবশ্যই আপনার সব কাগজপত্র সঙ্গে রাখবেন, যাতে পুলিশ প্রয়োজনে আপনার তথ্যাদি যাচাই করতে পারে।  উল্লেখ্য, ইউরোপের ২৯টি দেশ নিয়ে শেনজেন অঞ্চল গঠিত। এই দেশগুলোতে একক ভিসায় ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করা যায়।  শেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, পর্তুগাল, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, গ্রিস, চেক রিপাবলিক, হাঙ্গেরি, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া ও রোমানিয়া, আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow