শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্বধানখালীর ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোষ্টগার্ড। মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন,পূর্ব ধানখালী গ্রামের আফছার সরদারের ছেলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ মুন্সীগঞ্জ ইউনিয়নের সাবেক আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন ও একই এলাকার এরশাদ আলী সরদারের ছেলে মোঃ আবু হাসান। প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পে হঠাৎ হট্টোগোল শুনে এগিয়ে যেয়ে দেখি কোষ্টগার্ড কয়েকজনকে ধরেছে। কাছে যেয়ে জানতে পারলাম তারা মাদক ব্যবসার সাথে জড়িত। তবে অভিযানে কত পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে তার নিশ্চিত করিনি কোষ্টগার্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত আছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্বধানখালীর ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোষ্টগার্ড।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন,পূর্ব ধানখালী গ্রামের আফছার সরদারের ছেলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ মুন্সীগঞ্জ ইউনিয়নের সাবেক আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন ও একই এলাকার এরশাদ আলী সরদারের ছেলে মোঃ আবু হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পে হঠাৎ হট্টোগোল শুনে এগিয়ে যেয়ে দেখি কোষ্টগার্ড কয়েকজনকে ধরেছে। কাছে যেয়ে জানতে পারলাম তারা মাদক ব্যবসার সাথে জড়িত। তবে অভিযানে কত পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে তার নিশ্চিত করিনি কোষ্টগার্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত আছে।
What's Your Reaction?