শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০০ ডলারের সমমান হওয়া উচিত: জাপা মহাসচিব

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০০ ডলারের সমমান হওয়া উচিত। যাতে করে একটি শ্রমিক তার পরিবার নিয়ে মোটামুটি জীবন ধারণ করতে পারে। মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতি বছর শ্রম বাজারে নতুন ৩০ লাখ শ্রমিক যোগ হওয়ার যোগ্য হয়। এই হিসাবে বাংলাদেশে যে পরিমাণ বেকার হয় তা দিয়ে পৃথিবীর কয়েকটা দেশ হয়ে যায়। কলকারখানা বন্ধ ও পুনরায় চালু করার মধ্যবর্তী সময়ে সরকারকে বেকার ভাতা দিতে হবে।  ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, গত ইউনূস সরকারের আমলে প্রায় ২৭ লাখ শ্রমিক বেকার হয়েছে। এ বছরও ৫ থেকে ৬ লাখ শ্রমিক বেকার হয়ে যাবে। তিনি বলেন, সরকারের উচিত যে সব প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাণিজ্য এবং বাংলাদেশের অর্থনৈতিক সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে সে সব প্রতিষ্ঠানকে সাবসিডি দেওয়া।  এসএম/জেএইচ

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০০ ডলারের সমমান হওয়া উচিত: জাপা মহাসচিব

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০০ ডলারের সমমান হওয়া উচিত। যাতে করে একটি শ্রমিক তার পরিবার নিয়ে মোটামুটি জীবন ধারণ করতে পারে।

মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতি বছর শ্রম বাজারে নতুন ৩০ লাখ শ্রমিক যোগ হওয়ার যোগ্য হয়। এই হিসাবে বাংলাদেশে যে পরিমাণ বেকার হয় তা দিয়ে পৃথিবীর কয়েকটা দেশ হয়ে যায়। কলকারখানা বন্ধ ও পুনরায় চালু করার মধ্যবর্তী সময়ে সরকারকে বেকার ভাতা দিতে হবে। 

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, গত ইউনূস সরকারের আমলে প্রায় ২৭ লাখ শ্রমিক বেকার হয়েছে। এ বছরও ৫ থেকে ৬ লাখ শ্রমিক বেকার হয়ে যাবে।

তিনি বলেন, সরকারের উচিত যে সব প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাণিজ্য এবং বাংলাদেশের অর্থনৈতিক সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে সে সব প্রতিষ্ঠানকে সাবসিডি দেওয়া। 

এসএম/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow