শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ শতাধিক

শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলার ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, এতে অন্তত একজন নিহত এবং ৭৮ জন আহত হয়েছে। জাহাজে থাকা অন্তত ১০১ জনকে নিখোঁজ ঘোষণা করা হয়েছে। জাহাজটি হামলার পর ডুবে গেছে। শ্রীলঙ্কার নৌবাহিনী সকালে উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান, জাহাজে থাকা অন্তত ৩০ জনকে সামরিক বাহিনী উদ্ধার করেছে। হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় গণমাধ্যম জানায়, জাহাজটি দক্ষিণ শ্রীলঙ্কার গলে উপকূলে বিপদসংকেত পাঠায়, যার ভিত্তিতে উদ্ধার কাজ শুরু হয়। সূত্র : রয়টার্স  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow