ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও খবরের শিরোনামে। তবে এবার কোনো সিনেমার জন্য নয়, বরং নিজের ব্যক্তিগত জীবনের এক বড় সিদ্ধান্তের কারণে। ষাট বছর বয়সে এসে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেতা। আমিরের এই বিয়ের খবরে এই মুহূর্তে তোলপাড় পুরো নেটপাড়া, যদিও অভিনেতা নিজে এসব সমালোচনার থোড়াই কেয়ার করেন। এর আগে আমির একাধিকবার বলেছিলেন যে, দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর তিনি আর কখনো বিয়ের কথা ভাবতেই পারেননি। তবে গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই নাকি মানসিকভাবে নিজেকে তার সঙ্গে বিবাহিত মনে হতে শুরু করে আমিরের। অবশেষে সেই সম্পর্ককে আইনি রূপ দিতে চলেছেন তিনি। কয়েক বছর আগে ঘটা করে নিজের মেয়ে আইরা খানের বিয়ে দিয়েছিলেন আমির। তার পরপরই গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তিনি। আমিরের ঘনিষ্ঠ সূত্রে খবর, দ্বিতীয় স্ত্রী কিরণের সঙ্গে বিচ্ছেদের পর একাকিত্ব ও তীব্র অবসাদে ভুগতেন তিনি, যা অভিনেতা নিজেও স্বীকার করেছেন। সেই একাকিত্ব দূর করতেই জীবনের এই নতুন অধ্যায়ের সূচনা। আগামী ৫ জুলাই, রবিবার আমিরের বাড়িতেই বসবে বিয়ের আসর। কোনো জাঁকজমক বা লোক দেখানো বড় আয়ো

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও খবরের শিরোনামে। তবে এবার কোনো সিনেমার জন্য নয়, বরং নিজের ব্যক্তিগত জীবনের এক বড় সিদ্ধান্তের কারণে। ষাট বছর বয়সে এসে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেতা। আমিরের এই বিয়ের খবরে এই মুহূর্তে তোলপাড় পুরো নেটপাড়া, যদিও অভিনেতা নিজে এসব সমালোচনার থোড়াই কেয়ার করেন। এর আগে আমির একাধিকবার বলেছিলেন যে, দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর তিনি আর কখনো বিয়ের কথা ভাবতেই পারেননি। তবে গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই নাকি মানসিকভাবে নিজেকে তার সঙ্গে বিবাহিত মনে হতে শুরু করে আমিরের। অবশেষে সেই সম্পর্ককে আইনি রূপ দিতে চলেছেন তিনি।

কয়েক বছর আগে ঘটা করে নিজের মেয়ে আইরা খানের বিয়ে দিয়েছিলেন আমির। তার পরপরই গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তিনি। আমিরের ঘনিষ্ঠ সূত্রে খবর, দ্বিতীয় স্ত্রী কিরণের সঙ্গে বিচ্ছেদের পর একাকিত্ব ও তীব্র অবসাদে ভুগতেন তিনি, যা অভিনেতা নিজেও স্বীকার করেছেন।

সেই একাকিত্ব দূর করতেই জীবনের এই নতুন অধ্যায়ের সূচনা। আগামী ৫ জুলাই, রবিবার আমিরের বাড়িতেই বসবে বিয়ের আসর। কোনো জাঁকজমক বা লোক দেখানো বড় আয়োজন নয়; বরং পরিবার ও ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে গৌরীর সঙ্গে সই করে আইনি বিয়ে সারবেন তিনি। বিয়ে প্রসঙ্গে আমিরের স্পষ্ট কথা, 'আমরা দু’জনের কেউই খুব একটা জাঁকজমক পছন্দ করি না। যতটা সাদামাঠা রাখা যায়, ততটাই রাখব। আমরা পরিবারের সঙ্গে ভীষণরকম জুড়ে থাকি, তাই তাদের উপস্থিতিতেই সবটা হবে।' 

দিনকয়েক আগেই আমিরের কালজয়ী সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে এক অভূতপূর্ব দৃশ্য দেখা যায়। সেখানে আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন তার তিন স্ত্রী—যার মধ্যে দু’জন প্রাক্তন এবং একজন হবু। আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে দ্বিতীয় স্ত্রী কিরণ ও তার সন্তানের সম্পর্ক বরাবরই বেশ মধুর।

অন্যদিকে, সম্প্রতি কিরণ রাও ও তার সন্তানকে হবু স্ত্রী গৌরীর সঙ্গে একই গাড়িতে উঠতে দেখা গেছে। আমিরের প্রাক্তন ও বর্তমান স্ত্রীদের মধ্যে এমন চমৎকার ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখে নেটপাড়ার একাংশ রীতিমতো মুগ্ধ। অনেকেই আমিরের এই পারিবারিক বোঝাপড়াকে ‘অনুপ্রেরণাদায়ক’ বলে অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে নিজের বাল্যকালের প্রেম রিনা দত্তকে পালিয়ে বিয়ে করেছিলেন আমির খান। ২০০০ সালে এই দম্পতির বিচ্ছেদ ঘটে। রিনা ছিলেন আমিরের ‘লগান’ সিনেমার প্রযোজক। আর এই সিনেমাতেই সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন কিরণ রাও। সেখান থেকেই আমিরের সঙ্গে কিরণের প্রেমের সূত্রপাত। পরবর্তীতে ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। দীর্ঘ ১৫ বছর সংসার করার পর ২০২১ সালে তারা যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দেন। এবার সব অতীতকে পেছনে ফেলে জীবনের ষাট বছর বয়সে এসে গৌরী স্প্র্যাটকে স্ত্রীর মর্যাদা দিতে চলেছেন এই বলিউড সুপারস্টার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow