ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে : শামা ওবায়েদ
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ১২ তারিখ সকালে আপনারা ভোট দিতে যাবেন। ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।
তিনি বলেন, অনেকে আপনাদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে। কিন্তু ঝগড়া করা যাবে না। মাথা ঠান্ডা রেখে জনগণের কাছে যেতে হবে এবং ভোট চাইতে হবে। এটাই আমাদের কাজ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আমরা মুসলমান। ইসলাম আমাদের প্রত্যেকটা অংশে জড়িত। কোরআনে যা আছে, আমরা তা পালন করার চেষ্টা করি। ভালো মুসলিম হওয়ার চেষ্টা করি। আমরা মুসলমান হিসেবে আল্লাহর কাছে দোয়া করতে পারি। আমাদের পরিবারের কেউ মারা গেলে, আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন। আমরা আল্লাহর বান্দা, আমরা অনেক ছোট ও ক্ষুদ্র।
তিনি বলেন, আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে, জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। এই গ্যারান্টি শুধু আল্লাহতায়ালা দিতে পারেন। আপনাদে
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ১২ তারিখ সকালে আপনারা ভোট দিতে যাবেন। ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।
তিনি বলেন, অনেকে আপনাদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে। কিন্তু ঝগড়া করা যাবে না। মাথা ঠান্ডা রেখে জনগণের কাছে যেতে হবে এবং ভোট চাইতে হবে। এটাই আমাদের কাজ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আমরা মুসলমান। ইসলাম আমাদের প্রত্যেকটা অংশে জড়িত। কোরআনে যা আছে, আমরা তা পালন করার চেষ্টা করি। ভালো মুসলিম হওয়ার চেষ্টা করি। আমরা মুসলমান হিসেবে আল্লাহর কাছে দোয়া করতে পারি। আমাদের পরিবারের কেউ মারা গেলে, আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন। আমরা আল্লাহর বান্দা, আমরা অনেক ছোট ও ক্ষুদ্র।
তিনি বলেন, আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে, জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। এই গ্যারান্টি শুধু আল্লাহতায়ালা দিতে পারেন। আপনাদের বুঝতে হবে আমরা ইসলাম ধারণ করি, বিক্রি করতে পারি না। ইসলাম বিক্রি করার জিনিস না।
তিনি আরও বলেন, আপনাদের সঙ্গে আমার নির্বাচনের সম্পর্ক না- মাটি, হৃদয় ও আত্মার সম্পর্ক। নির্বাচন ও রাজনীতি দিয়ে এই সম্পর্কের হিসেব করা যায় না। নির্বাচন ১২ তারিখে শেষ হয়ে যাবে। নির্বাচনের পরে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমি ১৭ বছর ধরে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার। এই নির্বাচনে আমাকে বিজয়ী হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করবেন না। আমাকে একটা সুযোগ দেবেন, আমি যাতে আপনাদের পাশে থেকে সালথা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে পারি।
শামা ওবায়েদ বলেন, আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান চলে গেছেন। আমার বাবা সব সময় ন্যায় ও সত্যের পথে চলতেন। কখনো মিথ্যার সঙ্গে আপস করেননি। এজন্য তার বিরুদ্ধে অনেক যড়যন্ত্র হয়েছে। কিন্তু তিনি জীবনে কখনো মিথ্যার সঙ্গে আপস করেননি। উনার সন্তান হিসেবে আমি আপনাদের একটা কথা দিতে পারি, আমি আপনাদের সঙ্গে আছি এবং আজীবন থাকব।
বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, মনির মোল্যা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, ইমদাদ ফকির, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ প্রমুখ।