সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১১ মে ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য... মন্ত্রী না হলে সাক্ষাৎ নয়, দিল্লিকে নেপালি প্রধানমন্ত্রীর কড়া বার্তা ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির পূর্বনির্ধারিত কাঠমান্ডু সফর স্থগিত করা হয়েছে। সোমবার (১১ মে) দুইদিনের সফরে তার নেপালে পৌঁছানোর কথা ছিল। দুই দেশের কূটনৈতিক মহলে এই সফর নিয়ে ব্যাপক প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে দিল্লির পক্ষ থেকে সফর স্থগিতের কথা জানানো হয়। হান্টাভাইরাস কীভাবে ছড়ায়? এটিই কি হতে পারে পরবর্তী মহামারি? ক্রুজ জাহাজে সংক্রামক রোগ ছড়িয়ে পড়া খুব অস্বাভাবিক কিছু নয়। তবে সম্প্রতি আর্জেন্টিনা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করা ডাচ মেরু অভিযাত্রী জাহাজ এমভি হন্ডিয়াসে হান্টাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়াকে ‘নিশ্চিতভাবেই বিস্ময়কর’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো হেলথ সায়েন্সেস সেন্টারের ইমিউনোলজিস্ট ও হান্টাভাইরাস গবেষক স্টিভেন ব্র্যাডফুট। ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনাগুলো ‘সাজানো’ মনে করেন অনেক মার্কিন নাগরিকই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সাম্প্রতিক হত্যাচেষ্

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১১ মে ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

মন্ত্রী না হলে সাক্ষাৎ নয়, দিল্লিকে নেপালি প্রধানমন্ত্রীর কড়া বার্তা

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির পূর্বনির্ধারিত কাঠমান্ডু সফর স্থগিত করা হয়েছে। সোমবার (১১ মে) দুইদিনের সফরে তার নেপালে পৌঁছানোর কথা ছিল। দুই দেশের কূটনৈতিক মহলে এই সফর নিয়ে ব্যাপক প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে দিল্লির পক্ষ থেকে সফর স্থগিতের কথা জানানো হয়।

হান্টাভাইরাস কীভাবে ছড়ায়? এটিই কি হতে পারে পরবর্তী মহামারি?

ক্রুজ জাহাজে সংক্রামক রোগ ছড়িয়ে পড়া খুব অস্বাভাবিক কিছু নয়। তবে সম্প্রতি আর্জেন্টিনা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করা ডাচ মেরু অভিযাত্রী জাহাজ এমভি হন্ডিয়াসে হান্টাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়াকে ‘নিশ্চিতভাবেই বিস্ময়কর’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো হেলথ সায়েন্সেস সেন্টারের ইমিউনোলজিস্ট ও হান্টাভাইরাস গবেষক স্টিভেন ব্র্যাডফুট।

ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনাগুলো ‘সাজানো’ মনে করেন অনেক মার্কিন নাগরিকই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সাম্প্রতিক হত্যাচেষ্টার ঘটনাগুলো নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একটি নতুন জরিপে দেখা গেছে, বহু মার্কিনি মনে করেন এসব হামলার ঘটনা আসলে ‘সাজানো’ ছিল।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ৪ দফা প্রস্তাব চীনের, সমর্থন জানালো ইরান

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর প্রস্তাবিত চার দফা পরিকল্পনাকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে ইরান। সোমবার (১১ মে) চীনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্দোলরেজা রাহমানি ফাজলি এমনটা জানিয়েছেন।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়াচ্ছে বিজেপি সরকার

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (১১ সে) রাজ্য সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি।

ইরানের প্রস্তাব অগ্রহণযোগ্য, ট্রাম্পের এই মন্তব্যের পর বাড়লো তেলের দাম

যুদ্ধ শেষে ইরানের দেওয়া প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।

 

ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ

সৌদি আরব কোনোভাবেই ইসরায়েলের এমন পরিকল্পনার অংশ হতে চায়নি যার লক্ষ্য ছিল ইরান ও সৌদি আরবের মধ্যে যুদ্ধ উসকে দেওয়া। সৌদি আরবের রাজপরিবারের শীর্ষ সদস্য তুর্কি আল-ফয়সাল এমন কথা বলেছেন।

চ্যাটজিপিটির বিরুদ্ধে কি হত্যা মামলা হতে পারে?

গত মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর তাদের ক্ষতবিক্ষত ও টুকরা মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ওই ঘটনার তদন্ত ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট, বিশেষ করে চ্যাটজিপিটির ভূমিকা, দায় ও এটির বিরুদ্ধে হত্যা বা ফৌজদারি মামলা হতে পারে কি না, তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

ফিলিস্তিনে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় প্রস্তুত ইইউ

দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদনে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (১১ মে) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক প্রধান কাজা কালাস একথা বলেছেন বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।

লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে আগামী ১৪-১৫ মে ওয়াশিংটনে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও দুই দেশের সীমান্তে পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত আছে। লেবানন সীমান্তের কাছাকাছি মানারা এলাকায় হিজবুল্লাহ-এর ড্রোন হামলায় ইসরায়েলের এক সৈন্য নিহত হয়েছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ-এর ড্রোন হামলায় তিন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।

 

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow