সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৮ এপ্রিল ২০২৬
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য... পশ্চিমবঙ্গে ইসির পাঠানো ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ নিয়ে তুলকালাম পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির ময়দান। দক্ষিণ ২৪ পরগনায় ভারতীয় নির্বাচন কমিশনের ‘পুলিশ পর্যবেক্ষক’ হিসেবে নিযুক্ত অজয় পাল শর্মার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে সরাসরি এক তৃণমূল প্রার্থী ও তার অনুগামীদের কঠোর ভাষায় হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। হরমুজ প্রণালি কবে আবার বাণিজ্যিক জাহাজের জন্য ‘নিরাপদ’ হবে? যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালি বৈশ্বিক অর্থনীতির প্রধান সংকটে পরিণত হয়েছে। বিশ্বের ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হয় এই প্রণালি দিয়ে। ইরান ও ফিলিস্তিন যুদ্ধের অদৃশ্য স্থপতি মার্কিন ‘প্যালান্টির’ প্রযুক্তি সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র গুলি বা ড্রোন নয় বরং
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...
পশ্চিমবঙ্গে ইসির পাঠানো ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ নিয়ে তুলকালাম
পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির ময়দান। দক্ষিণ ২৪ পরগনায় ভারতীয় নির্বাচন কমিশনের ‘পুলিশ পর্যবেক্ষক’ হিসেবে নিযুক্ত অজয় পাল শর্মার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে সরাসরি এক তৃণমূল প্রার্থী ও তার অনুগামীদের কঠোর ভাষায় হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।
হরমুজ প্রণালি কবে আবার বাণিজ্যিক জাহাজের জন্য ‘নিরাপদ’ হবে?
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালি বৈশ্বিক অর্থনীতির প্রধান সংকটে পরিণত হয়েছে। বিশ্বের ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হয় এই প্রণালি দিয়ে।
ইরান ও ফিলিস্তিন যুদ্ধের অদৃশ্য স্থপতি মার্কিন ‘প্যালান্টির’ প্রযুক্তি
সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র গুলি বা ড্রোন নয় বরং অ্যালগরিদম। আর এই অ্যালগরিদম ডেটা নিয়ন্ত্রণ করছে প্যালান্টির টেকনোলজি। এই কোম্পানিটি একসময় ‘পশ্চিমকে রক্ষা’ করার আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে প্যালান্টির এখন যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম ও বৈশ্বিক নজরদারির একটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পরিণত হয়েছে।
ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের
ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার চেষ্টা করছে।
দ্বিতীয় দফায় ভোটের আগে পশ্চিমবঙ্গে সহিংসতা
রাত পোহালেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হবে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোটগ্রহণের আগে নির্বাচন কর্মীদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
জেট ফুয়েল সংকটের প্রথম ধাক্কা আসবে এশিয়ায়
বিশ্বজুড়ে জেট ফুয়েল সংকটের প্রভাব দ্রুত বাড়ছে এবং এর প্রথম ধাক্কা পড়বে এশিয়ায়। এমন সতর্কবার্তা দিয়েছেন আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার প্রধান উইলি ওয়ালশ।
ওপেক থেকে আমিরাতের বেরিয়ে যাওয়া কেন ট্রাম্পের জন্য ‘বড় জয়’?
বৈশ্বিক তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে হঠাৎ বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শোরগোল ফেলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের মধ্যে আমিরাতের এমন সিদ্ধান্ত তেল অর্থনীতির জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে, ওপেকের এই শক্তিক্ষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি ‘বড় জয়’ হিসেবেই গণ্য হচ্ছে।
সামরিক গোপন কাজে এআই সরবরাহে চুক্তি করেছে গুগল-পেন্টাগন
কর্মীদের বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন-এর সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেড। এই চুক্তির মাধ্যমে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল সামরিক গোপন বা শ্রেণিবদ্ধ কাজের জন্য ব্যবহার করা যাবে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য ইনফরমেশন।
ওপেক থেকে বেরিয়ে গেলো আমিরাত
বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। ইরান যুদ্ধ যখন বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি করেছে, ঠিক সেই সময় আমিরাতের এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
‘আমরা এমপি বানিয়েছি বলেই বিয়ে করতে পেরেছেন’
ভারতের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডার দলবদলকে কেন্দ্র করে। আম আদমি পার্টি (এএপি) ছেড়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার পর দলটির নেতাদের সঙ্গে তার বাকযুদ্ধ শুরু হয়েছে।
এমএসএম
What's Your Reaction?