সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামিকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- হাসিবুর রহমান অন্তর (৪০) ও মো. বরকত মুন্সী (৩৪)।  র‌্যাব সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে পাংশার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষমাণ এক ভুক্তভোগীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীকে অসুস্থ অবস্থায় কুষ্টিয়া সদর থানা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনায় ভুক্তভোগী পাংশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আরও জানা গেছে, পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১০ অধিনায়কের কাছে লিখিত অনুরোধ করলে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, গণধর্ষণ মামলার আসামি অন্তর ও বরকতকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র

সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশা থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামিকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- হাসিবুর রহমান অন্তর (৪০) ও মো. বরকত মুন্সী (৩৪)।  র‌্যাব সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে পাংশার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষমাণ এক ভুক্তভোগীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীকে অসুস্থ অবস্থায় কুষ্টিয়া সদর থানা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনায় ভুক্তভোগী পাংশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আরও জানা গেছে, পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১০ অধিনায়কের কাছে লিখিত অনুরোধ করলে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, গণধর্ষণ মামলার আসামি অন্তর ও বরকতকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, অভিযানে র‌্যাব-১০ এর পাশাপাশি র‌্যাব-১২ সহযোগিতা করে। অভিযানের পর আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow