সংরক্ষিত নারী আসনের শীর্ষ ঋণগ্রহীতাদের ৮ জন বিএনপির, জামায়াতের ২

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ১০ জনের (২০%) ঋণ ও দায়-দেনা আছে। তাদের মধ্যে শীর্ষ ঋণগ্রহীতাদের ৮ জনই বিএনপির। কোটি টাকার অধিক ঋণ ও দায়-দেনা আছে ৪ জনের (৪০%)। এই ৪ জনের সবাই বিএনপি থেকে নির্বাচিত। এছাড়া ২ জন জামায়াত থেকে নির্বাচিত। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন-শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুজনের প্রধান সমন্বয়কারী দিলিপ কুমার সরকার। শীর্ষ ১০ জন ঋণগ্রহীতার নাম জানিয়ে তিনি বলেন, বিএনপি থেকে সেলিমা রহমান, হেলেন জেরিন খান, শিরীন সুলতানা, নিপুন রায় চৌধুরী, সাকিলা ফারজানা, সুলতানা আহমেদ, সানজিদা ইসলাম, ফাহমিদা হক। জামায়াতে ইসলামী থেকে সাবিকুন্নাহার মুন্নী ও মারদিয়া মমতাজ। তিনি আরও বলেন, এর আগে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের প্রার্থীদের মধ্যে মোট ঋণগ্রহীতা ছিলেন ১৩ জন (২৬%)।আমাদের বিশ্লেষণে দেখা যায় যে, দ্বাদশ জাতীয় সংসদের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচিতদের মধ্যে ঋণগ্রহীতার হার কিছুটা হ্রাস পেয়েছে। আরএএস/এ

সংরক্ষিত নারী আসনের শীর্ষ ঋণগ্রহীতাদের ৮ জন বিএনপির, জামায়াতের ২

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ১০ জনের (২০%) ঋণ ও দায়-দেনা আছে। তাদের মধ্যে শীর্ষ ঋণগ্রহীতাদের ৮ জনই বিএনপির। কোটি টাকার অধিক ঋণ ও দায়-দেনা আছে ৪ জনের (৪০%)। এই ৪ জনের সবাই বিএনপি থেকে নির্বাচিত। এছাড়া ২ জন জামায়াত থেকে নির্বাচিত।

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন-শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুজনের প্রধান সমন্বয়কারী দিলিপ কুমার সরকার।

শীর্ষ ১০ জন ঋণগ্রহীতার নাম জানিয়ে তিনি বলেন, বিএনপি থেকে সেলিমা রহমান, হেলেন জেরিন খান, শিরীন সুলতানা, নিপুন রায় চৌধুরী, সাকিলা ফারজানা, সুলতানা আহমেদ, সানজিদা ইসলাম, ফাহমিদা হক।

জামায়াতে ইসলামী থেকে সাবিকুন্নাহার মুন্নী ও মারদিয়া মমতাজ।

তিনি আরও বলেন, এর আগে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের প্রার্থীদের মধ্যে মোট ঋণগ্রহীতা ছিলেন ১৩ জন (২৬%)।
আমাদের বিশ্লেষণে দেখা যায় যে, দ্বাদশ জাতীয় সংসদের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচিতদের মধ্যে ঋণগ্রহীতার হার কিছুটা হ্রাস পেয়েছে।

আরএএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow