সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম

হবিগঞ্জের বাহুবলের মধুপুর রিজার্ভ ফরেস্ট এলাকায় সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা দেওয়ায় ফরেস্ট গার্ডের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ফরেস্ট গার্ড বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। গত সোমবার (০২ মার্চ) দুপুরে উপজেলার ফয়জাবাদ আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন সরকারি সংরক্ষিত বনাঞ্চলে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ মার্চ দুপুরে পুটিজুরী ফরেস্ট অফিসের ফরেস্ট গার্ড আব্দুল মালেক ও তার সহকর্মী মো. আব্দুর রহমান ফয়জাবাদ আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন সরকারি সংরক্ষিত বনাঞ্চলে টহল দিচ্ছিলেন। এ সময় তারা কয়েকজনকে গাছ কাটতে দেখে বাধা দেন। এতে অভিযুক্ত আবিদ আলী (৪৮), ইব্রাহিম মিয়া (২৮), রায়হান মিয়া (২৫) ও সোহেল মিয়া (৩৫) ক্ষিপ্ত হয়ে ফরেস্ট গার্ডদের ওপর হামলা চালায়। ইব্রাহিম মিয়া ধারালো দা দিয়ে আব্দুল মালেকের মাথায় কোপ দিতে গেলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার ডান হাত গুরুতর জখম হয়। অন্যরা লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একই সময়ে সহকর্মী মো. আব্দুর রহমানকেও মারধর করা হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বাহুব

সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম

হবিগঞ্জের বাহুবলের মধুপুর রিজার্ভ ফরেস্ট এলাকায় সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা দেওয়ায় ফরেস্ট গার্ডের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ফরেস্ট গার্ড বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

গত সোমবার (০২ মার্চ) দুপুরে উপজেলার ফয়জাবাদ আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন সরকারি সংরক্ষিত বনাঞ্চলে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ মার্চ দুপুরে পুটিজুরী ফরেস্ট অফিসের ফরেস্ট গার্ড আব্দুল মালেক ও তার সহকর্মী মো. আব্দুর রহমান ফয়জাবাদ আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন সরকারি সংরক্ষিত বনাঞ্চলে টহল দিচ্ছিলেন। এ সময় তারা কয়েকজনকে গাছ কাটতে দেখে বাধা দেন। এতে অভিযুক্ত আবিদ আলী (৪৮), ইব্রাহিম মিয়া (২৮), রায়হান মিয়া (২৫) ও সোহেল মিয়া (৩৫) ক্ষিপ্ত হয়ে ফরেস্ট গার্ডদের ওপর হামলা চালায়। ইব্রাহিম মিয়া ধারালো দা দিয়ে আব্দুল মালেকের মাথায় কোপ দিতে গেলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার ডান হাত গুরুতর জখম হয়। অন্যরা লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

একই সময়ে সহকর্মী মো. আব্দুর রহমানকেও মারধর করা হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়। 

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সংরক্ষিত বন থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০ চারা গাছ কেটে নিয়ে আনুমানিক দুই লাখ টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করেছে।

শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ কালবেলাকে বলেন, আমার দুজন স্টাফ টহলে গিয়ে দেখে কয়েকজন চোর বনের গাছ কাটছে। তারা বাধা দেওয়ায় তাদের ওপর হামলা চালিয়ে জখম করে। আহত স্টাফ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। থানায় একটি অভিযোগ করা হয়েছে। বন রক্ষায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow