সংসদীয় কার্যক্রম বাড়িয়ে শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়তে চাই : চিফ হুইপ
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার সংসদীয় কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে বদ্ধপরিকর। সংসদীয় মূল্যায়নের মাধ্যমে আইন প্রণয়ন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে তথ্যভিত্তিক বিশ্লেষণ প্রস্তুত করা হবে, যা ভবিষ্যতে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা দৃঢ়ীকরণে ভূমিকা রাখবে।
মঙ্গলবার (২৫ মার্চ) সংসদ ভবনে চিফ হুইপের দপ্তরে ‘সংসদীয় মূল্যায়ন মিশন’ কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস)-এর একটি দল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে এসব কথা বলেন চীফ হুইপ।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। সে কারণে সংসদের কার্যকারিতা আরো জোরদার করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বুধবার সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএফইএস মিশনের লক্ষ্য ছিল জাতীয় সংসদের কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা মূল্যায়নের মা
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার সংসদীয় কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে বদ্ধপরিকর। সংসদীয় মূল্যায়নের মাধ্যমে আইন প্রণয়ন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে তথ্যভিত্তিক বিশ্লেষণ প্রস্তুত করা হবে, যা ভবিষ্যতে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা দৃঢ়ীকরণে ভূমিকা রাখবে।
মঙ্গলবার (২৫ মার্চ) সংসদ ভবনে চিফ হুইপের দপ্তরে ‘সংসদীয় মূল্যায়ন মিশন’ কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস)-এর একটি দল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে এসব কথা বলেন চীফ হুইপ।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। সে কারণে সংসদের কার্যকারিতা আরো জোরদার করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বুধবার সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএফইএস মিশনের লক্ষ্য ছিল জাতীয় সংসদের কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা মূল্যায়নের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা আরও শক্তিশালী করার উপযোগী সুপারিশ প্রণয়ন।
বৈঠকে জাতীয় সংসদের বর্তমান অবস্থা, প্রাতিষ্ঠানিক শক্তি, কার্যকারিতা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সামগ্রিক কর্মদক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মিশনে অংশগ্রহণকারী বিশেষজ্ঞ দলের সদস্যরা হলেন— গণতন্ত্র ও শাসনব্যবস্থা বিশেষজ্ঞ জন লি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যক্ষ নিজাম আহমেদ, আইএফইএস বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রুমানা আমিন অর্চি এবং কনসালট্যান্ট ও এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক নির্বাচন কার্যক্রম উপদেষ্টা নিনাদ মেরিনকোভিচ।