ইরানে গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার ২৫

সম্মুখ শত্রুর পাশাপাশি গুপ্তচরদের সঙ্গে লড়তে হচ্ছে ইরানি বাহিনীকে। এই ধারাবাহিকতায় সন্দেহভাজন ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।  গোয়েন্দা মন্ত্রণালয়ের তথ্যমতে, ইরানের মারকাজি প্রদেশ থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সামরিক স্থাপনার তথ্য ইসরায়েল-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে সরবরাহ এবং ‘অশান্তি’ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। একই সময় গোলেস্তান প্রদেশ থেকে পুলিশের কেন্দ্রে হামলার পরিকল্পনার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানে বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত কয়েক শ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের গোয়েন্দা সংস্থা আরও জানায়, বিদেশে থাকা ১৫ জন ইরানি নাগরিকের ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ নথিবদ্ধ করে বিচার বিভাগে পাঠানো হয়েছে। এদিকে সৌদি আরবের ভূখণ্ডে বারবার হামলার প্রতিবাদে ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে বহিষ্কার করেছে রিয়াদ। তাদের ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রিয়াদে নিযুক্ত ইরানের ‘সামরিক অ্যাটাশে, সহকা

ইরানে গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার ২৫
সম্মুখ শত্রুর পাশাপাশি গুপ্তচরদের সঙ্গে লড়তে হচ্ছে ইরানি বাহিনীকে। এই ধারাবাহিকতায় সন্দেহভাজন ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।  গোয়েন্দা মন্ত্রণালয়ের তথ্যমতে, ইরানের মারকাজি প্রদেশ থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সামরিক স্থাপনার তথ্য ইসরায়েল-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে সরবরাহ এবং ‘অশান্তি’ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। একই সময় গোলেস্তান প্রদেশ থেকে পুলিশের কেন্দ্রে হামলার পরিকল্পনার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানে বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত কয়েক শ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের গোয়েন্দা সংস্থা আরও জানায়, বিদেশে থাকা ১৫ জন ইরানি নাগরিকের ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ নথিবদ্ধ করে বিচার বিভাগে পাঠানো হয়েছে। এদিকে সৌদি আরবের ভূখণ্ডে বারবার হামলার প্রতিবাদে ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে বহিষ্কার করেছে রিয়াদ। তাদের ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রিয়াদে নিযুক্ত ইরানের ‘সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে এবং মিশনের আরও তিন কর্মী’কে অবাঞ্ছিত ঘোষণা করেছে। রিয়াদের পক্ষ থেকে এমন এক সময়ে এ সিদ্ধান্ত এসেছে, যখন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ঘিরে অঞ্চলটির পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে হামলা চালাচ্ছে আক্রান্ত ইরান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow