সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় সংসদ নির্বাচনের ব্যালট পাঠানোর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ ফেব্রুয়ারি) ইসির উপসচিব রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, "রোববার ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে ঢাকা থেকে। আর আরও ৮টি জেলায় ব্যালট পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট জেলার সব আসনের ব্যালট পেপার মুদ্রণ শেষে পাঠানো হচ্ছে। রোববার পাঠানো হয়েছে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি রাঙ্গামাটিসহ ১৩ জেলার ব্যালট। আজব পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাপাইনবাবগঞ্জ মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় পাঠানো হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় সংসদ নির্বাচনের ব্যালট পাঠানোর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) ইসির উপসচিব রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, "রোববার ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে ঢাকা থেকে। আর আরও ৮টি জেলায় ব্যালট পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট জেলার সব আসনের ব্যালট পেপার মুদ্রণ শেষে পাঠানো হচ্ছে।

রোববার পাঠানো হয়েছে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি রাঙ্গামাটিসহ ১৩ জেলার ব্যালট। আজব পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাপাইনবাবগঞ্জ মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় পাঠানো হচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow