সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন আইন পাস

সংসদ-সদস্যদের পারিতোষিক ও ভাতাদি (সংশোধন) আইন, ২০২৬ পাস হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সদস্যদের কন্ঠভোটে এই বিল পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এর আগে, সংসদে বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অধিকতর সংশোধনকল্পে আনিত দি মেম্বারস অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যামেন্ডমেন্ট বিল-২০২৬ অবিলম্বে এই মহান সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। এ সময় সদস্যদের কন্ঠভোটে বিলটি পাস হয়। আরএএস/এমএমকে

সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন আইন পাস

সংসদ-সদস্যদের পারিতোষিক ও ভাতাদি (সংশোধন) আইন, ২০২৬ পাস হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সদস্যদের কন্ঠভোটে এই বিল পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এর আগে, সংসদে বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অধিকতর সংশোধনকল্পে আনিত দি মেম্বারস অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যামেন্ডমেন্ট বিল-২০২৬ অবিলম্বে এই মহান সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। এ সময় সদস্যদের কন্ঠভোটে বিলটি পাস হয়।

আরএএস/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow