সকাল ৯টায় হাসপাতাল পরিদর্শনে গেলেন এমপি আনোয়ারুল 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। সোমবার ( ৯ মার্চ ) সকাল ৯টার দিকে তিনি আকস্মিক ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শনে যান। এসময় তিনি জরুরী বিভাগ, বহির্বিভাগে, শিশু বিভাগ, প‍্যাথলজি বিভাগসহ পুরো হাসপাতালে ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এবং হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলেন। এম্বুলেঞ্জের লক বই, জরুরী বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগের রোগী ভর্তির রেজিষ্টার ও বিভিন্ন জমা ভাউচারের রশিদ মিলিয়ে দেখেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ হাসপাতালের অন‍্যান‍্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “হাসপাতালে সবার আগে রোগিদের সেবা নিশ্চিত করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। দালাল ও অপ্রয়োজনীয় ব‍্যক্তির উৎপাত বন্ধ করে দিতে হবে। কোন অবস্থাতেই রোগীদের চিকিৎসা সেবায় যেন বিঘ্ন না ঘটে। সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। এছা

সকাল ৯টায় হাসপাতাল পরিদর্শনে গেলেন এমপি আনোয়ারুল 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

সোমবার ( ৯ মার্চ ) সকাল ৯টার দিকে তিনি আকস্মিক ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শনে যান। এসময় তিনি জরুরী বিভাগ, বহির্বিভাগে, শিশু বিভাগ, প‍্যাথলজি বিভাগসহ পুরো হাসপাতালে ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এবং হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলেন। এম্বুলেঞ্জের লক বই, জরুরী বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগের রোগী ভর্তির রেজিষ্টার ও বিভিন্ন জমা ভাউচারের রশিদ মিলিয়ে দেখেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ হাসপাতালের অন‍্যান‍্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “হাসপাতালে সবার আগে রোগিদের সেবা নিশ্চিত করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। দালাল ও অপ্রয়োজনীয় ব‍্যক্তির উৎপাত বন্ধ করে দিতে হবে। কোন অবস্থাতেই রোগীদের চিকিৎসা সেবায় যেন বিঘ্ন না ঘটে। সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। এছাড়াও হাসপাতালের পরিবেশ উন্নত ও সেবাবান্ধব করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন তিনি ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্দেশ্য করে তিনি বলেন, হাসপাতালের সমস্যাগুলোর একটা তালিকা দেন। সমস্যা সমাধানে আমি সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলবো।

পরিদর্শন শেষে এমপি আনোয়ারুল ইসলাম আরো বলেন, জনগণ যাতে সরকারি দপ্তর ও হাসপাতালে যথাযথ সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত এমন পরিদর্শন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow