সত্যিই কি গ্রেফতার হয়েছিলেন আসিফ আকবর

বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবরকে গ্রেফতার করা হয়েছে—এমন একটি সংবাদ দেশের একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা। তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন শিল্পীর পরিবার। শনিবার রাত ১০টার দিকে মুঠোফোনে জাগো নিউজের সঙ্গে কথা বলেন আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ মিতু। তিনি বলেন, ‘আসিফ আকবর গ্রেফতার হওয়ার খবরটি সঠিক নয়।’ আসিফ আকবরের স্ত্রী আরও বলেন, ‘আসিফকে গ্রেফতার করা হয়েছে—এমন খবরের কোনো সত্যতা নেই। তিনি গ্রেফতার হননি। সব ঠিক আছে।’ আসিফ আকবর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা গানে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এবং ভক্তদের কাছে ‘বাংলা গানের যুবরাজ’ হিসেবে পরিচিত। এমআই/এমকেআর

সত্যিই কি গ্রেফতার হয়েছিলেন আসিফ আকবর

বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবরকে গ্রেফতার করা হয়েছে—এমন একটি সংবাদ দেশের একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

খবরটি ছড়িয়ে পড়ার পর ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা।

তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন শিল্পীর পরিবার। শনিবার রাত ১০টার দিকে মুঠোফোনে জাগো নিউজের সঙ্গে কথা বলেন আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ মিতু। তিনি বলেন, ‘আসিফ আকবর গ্রেফতার হওয়ার খবরটি সঠিক নয়।’

আসিফ আকবরের স্ত্রী আরও বলেন, ‘আসিফকে গ্রেফতার করা হয়েছে—এমন খবরের কোনো সত্যতা নেই। তিনি গ্রেফতার হননি। সব ঠিক আছে।’

আসিফ আকবর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা গানে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এবং ভক্তদের কাছে ‘বাংলা গানের যুবরাজ’ হিসেবে পরিচিত।

এমআই/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow