সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ৫ 

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চেরর সংঘর্ষে হতাহত ও নিখোঁজের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই লঞ্চের পাঁচজনকে গ্রেফতার করেছে নৌ থানা পুলিশ। শুক্রবার (২০ মার্চ) নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন। আব্দুল্লাহ আল-মামুন বলেন, দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ মিরাজের ভাই সিরাজ ফকির বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বেপোরোয়া গতিতে যান চালানো ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা করেছেন। ওই মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে দুই লঞ্চের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আরও পড়ুনসদরঘাটে এক লঞ্চে আরেক লঞ্চের ধাক্কা, যুবক নিহত এর আগে গত বুধবার দুই লঞ্চের সংঘর্ষে সোহাগ (২২) নামে এক যুবক নিহত হন। এছাড়া অন্তঃসত্ত্বা এক নারী আহত হন এবং অন্তত তিনজন নিখোঁজ হন। ওইদিন প্রত্যক্ষদর্শী সম্রাট হাওলাদার জানান, বিকেল ৫টার দিকে একটি লঞ্চ সদরঘাট ছেড়ে যাওয়ার সময় ব্যাকগিয়ার দিলে দুই লঞ্চের চাপে একটি ইঞ্জিনচালিত নৌকা চাপা পড়ে। এতে এক যাত্রীর পা গুরুতরভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরেকজন প

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ৫ 

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চেরর সংঘর্ষে হতাহত ও নিখোঁজের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই লঞ্চের পাঁচজনকে গ্রেফতার করেছে নৌ থানা পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুল্লাহ আল-মামুন বলেন, দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ মিরাজের ভাই সিরাজ ফকির বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বেপোরোয়া গতিতে যান চালানো ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা করেছেন। ওই মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

এরই মধ্যে দুই লঞ্চের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
সদরঘাটে এক লঞ্চে আরেক লঞ্চের ধাক্কা, যুবক নিহত

এর আগে গত বুধবার দুই লঞ্চের সংঘর্ষে সোহাগ (২২) নামে এক যুবক নিহত হন। এছাড়া অন্তঃসত্ত্বা এক নারী আহত হন এবং অন্তত তিনজন নিখোঁজ হন।

ওইদিন প্রত্যক্ষদর্শী সম্রাট হাওলাদার জানান, বিকেল ৫টার দিকে একটি লঞ্চ সদরঘাট ছেড়ে যাওয়ার সময় ব্যাকগিয়ার দিলে দুই লঞ্চের চাপে একটি ইঞ্জিনচালিত নৌকা চাপা পড়ে। এতে এক যাত্রীর পা গুরুতরভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরেকজন পিষ্ট হয়ে পানিতে পড়ে যান।

তিনি বলেন, ট্রলারটিতে তখন ৭-৮ জন যাত্রী ছিলেন। কিন্তু লঞ্চের নিচ থেকে নৌকাটি বের হওয়ার পর কোনো যাত্রীকে দেখা যায়নি—তারা কোথায় গেলেন, তা জানা যায়নি।

কেআর/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow