সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২
রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় লঞ্চের ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত দুইজনের নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারে থাকা দুইজন নিখোঁজ রয়েছেন। উল্লেখ্য, নিখোঁজদের উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় লঞ্চের ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত দুইজনের নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
পরে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
প্রাথমিকভাবে জানা গেছে, সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে যায়।
এ ঘটনায় ট্রলারে থাকা দুইজন নিখোঁজ রয়েছেন।
উল্লেখ্য, নিখোঁজদের উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
What's Your Reaction?