সন্ধ্যা ৭টার পরও চালু থাকবে হোটেল-রেস্তোরাঁ

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে খাবার হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. আসাদুজ্জামান জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগ শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশনা জারি করে। দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়।  আরও পড়ুনশপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ  নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এর আগে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা, সব ধরনের বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা এবং দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা জারি করা হয়েছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে ওই সময়সীমা সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়। ঈদ উপলক্ষে

সন্ধ্যা ৭টার পরও চালু থাকবে হোটেল-রেস্তোরাঁ

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে খাবার হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতার বাইরে থাকবে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. আসাদুজ্জামান জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগ শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশনা জারি করে। দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়। 

আরও পড়ুন
শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ 

নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এর আগে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা, সব ধরনের বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা এবং দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা জারি করা হয়েছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে ওই সময়সীমা সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়।

ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আগের সিদ্ধান্ত পুনরায় কার্যকর করা হয়েছে। ফলে রাত ১০টার পরিবর্তে এখন থেকে সব শপিংমল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে। এছাড়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা, দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

তবে খাবার হোটেল, রেস্তোরাঁ, ওষুধের দোকান এ নির্দেশনার বাইরে থাকবে। ফলে এসব প্রতিষ্ঠান তাদের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টার পরও কার্যক্রম পরিচালনা করতে পারবে।

আরএমএম/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow