সবুজ আন্দোলন ঢাকা জেলা উত্তর কমিটির যুগ্ম নারী ও শিশু বিষয়ক সম্পাদক হেলেন জাহান রিফা

পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা দেশের অন্যতম পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের ঢাকা জেলা উত্তর শাখার ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে যুগ্ম নারী ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হেলেন জাহান রিফা।সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল এ কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম জনি সভাপতি এবং মো. শফিকুল ইসলাম পিন্টু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।হেলেন জাহান রিফা বলেন, "সবুজ আন্দোলনের মতো একটি পরিবেশবাদী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। নারী ও শিশুদের পরিবেশ সচেতন করে তুলতে এবং বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করতে চাই।"তিনি আরও বলেন, "সাভার, ধামরাই ও আশুলিয়ার পরিবেশ রক্ষায় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।"এদিকে সবুজ আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশা

সবুজ আন্দোলন ঢাকা জেলা উত্তর কমিটির যুগ্ম নারী ও শিশু বিষয়ক সম্পাদক হেলেন জাহান রিফা

পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা দেশের অন্যতম পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের ঢাকা জেলা উত্তর শাখার ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে যুগ্ম নারী ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হেলেন জাহান রিফা।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল এ কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম জনি সভাপতি এবং মো. শফিকুল ইসলাম পিন্টু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

হেলেন জাহান রিফা বলেন, "সবুজ আন্দোলনের মতো একটি পরিবেশবাদী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। নারী ও শিশুদের পরিবেশ সচেতন করে তুলতে এবং বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করতে চাই।"

তিনি আরও বলেন, "সাভার, ধামরাই ও আশুলিয়ার পরিবেশ রক্ষায় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।"

এদিকে সবুজ আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রেখে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য সাভার-ধামরাই-আশুলিয়া গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow