সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সমর্থকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রেসিডেন্ট অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগকে কেন্দ্র করে তাকে ব্যক্তিগতভাবে নায়ক বানানো উচিত হবে না। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শনিবার (২৫ জুলাই) আন্দোলনরত সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে দিপকে বলেন,
আমি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ধর্মেন্দ্র প্রধান আজ পদত্যাগ করেছেন বলে আমাকে নায়ক বানাবেন না। এই ভুল করবেন না। একজন মানুষকে নায়ক বানানোর সংস্কৃতিই দেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি আরও বলেন, এই আন্দোলন কোনো এক ব্যক্তিকে ঘিরে নয়; এটি শিক্ষার্থীদের অধিকার, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা এবং শিক্ষা সংস্কারের দাবিতে গড়ে ওঠা একটি বৃহত্তর আন্দোলন।
উল্লেখ্য, নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলমান আন্দোলনের মধ্যেই শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে সিজেপি জানিয়েছে, তাদের অন্যান্য দাবিও পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।