সমুদ্রে সতর্কসংকেত, জেলে-নৌযান নিয়ে কঠোর নির্দেশনা
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে সাগর উত্তাল হয়ে উঠতে পারে— এমন আশঙ্কায় দেশের চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে গভীর সমুদ্রে না যেতে জেলে ও নৌযানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বায়ুমণ্ডলীয় এই অস্থিরতার কারণে সাগরে ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে এবং নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একইসঙ্গে জেলে ও ট্রলার মালিকদের প্রতি গভীর সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে সাগর উত্তাল হয়ে উঠতে পারে— এমন আশঙ্কায় দেশের চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে গভীর সমুদ্রে না যেতে জেলে ও নৌযানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বায়ুমণ্ডলীয় এই অস্থিরতার কারণে সাগরে ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে এবং নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
একইসঙ্গে জেলে ও ট্রলার মালিকদের প্রতি গভীর সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
What's Your Reaction?